শূন্য থেকে বিশ্বজয়: গণিতের শ্রেষ্ঠ আবিষ্কার

0
ancient-indian-math

শূন্য থেকে স্পেস পর্যন্ত: যে প্রাচীন গণিত আধুনিক বিজ্ঞানের ভিত্তি গড়েছে

আপনি যে মোবাইলে এই লেখাটি পড়ছেন—তার ভেতরের যন্ত্রাংশ, জিপিএস আর ইন্টারনেট—এই সবকিছুর ভিত্তি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে, প্রাচীন ভারতে।

এই আধুনিক ডিজিটাল দুনিয়ার গভীরে লুকিয়ে আছে এক নিখুঁত সংখ্যার খেলা। প্রাচীন ভারতের কিছু মেধাবী মানুষ আকাশের দিকে তাকিয়ে গভীরভাবে ভেবেছিলেন, আবার কেউ মাটির ওপর রেখা টেনে খুঁজে ফিরেছিলেন মহাবিশ্বের নিয়ম। তাদের সেই চিন্তার ফসলই আজ আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে এই অত্যাধুনিক বিশ্ব।

শূন্যের আবিষ্কার থেকে শুরু করে স্পেস মিশনের জটিল গণনা পর্যন্ত—চলুন আজ এক অভিযানে বের হই, এটি শুধু সংখ্যার হিসাব নয়, বরং এক সভ্যতা বদলে দেওয়ার গল্প।

শুরুটা যেভাবে: গবাদিপশু গোনা থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝা

count-eshtablishment

সবকিছুর শুরু খুব সাধারণভাবে। মানুষকে তার গবাদিপশু, ফসল, দিন গণনা করতে হতো। কিন্তু ভারতীয় উপমহাদেশের প্রাচীন ঋষি ও চিন্তাবিদরা শুধু গোনার মধ্যে সীমাবদ্ধ থাকেননি। তারা খুঁজে বের করলেন একটি ব্যবস্থা, যা কিনা শুধু গণনাই নয়, গাণিতিক চিন্তার এক দৃঢ় ভিত্তি তৈরি করে দিল।

সংখ্যার সহজ গল্প: যখন গণনা হয়ে উঠল জলের মতো সহজ

প্রাচীনকালে ভারতে সংখ্যাকে শুধু গোনার কাজে ব্যবহার করা হতো না; মনে করা হতো সংখ্যার পেছনে লুকিয়ে আছে জগতের নানা রহস্য।

আগেকার সমস্যা ও ভারতীয় পণ্ডিতদের বুদ্ধি:

আগে বড় বড় সংখ্যা লেখা ও বোঝা খুব কঠিন ছিল। যেমন—রোমান পদ্ধতিতে '৯' লিখতে হতো 'IX' এভাবে। এটি বেশ জটিল ছিল। এই সমস্যা মেটাতে ভারতীয় পণ্ডিতরা এক দারুণ সহজ উপায় বের করলেন। তারা আনলেন 'স্থানমান পদ্ধতি'।

জায়গা পরিবর্তন হলে সংখ্যারও পরিবর্তন হয় :

এই পদ্ধতির মূল কথা হলো—একটি সংখ্যা কোথায় বসছে, তার ওপর নির্ভর করবে তার দাম কত।

যেমন: ৩-এর জায়গা বদলালে তার দামও বদলে যায়:

number-position
  • ৩ যখন সবার শেষে বসে, তখন তার দাম শুধু ৩
  • কিন্তু সেই ৩ যখন এক ঘর বামে সরে আসে, তখন তার দাম বেড়ে হয়ে যায় ৩০

সহজ কথায়, সংখ্যাটি কোন "সিটে" বসছে, তার ওপরই নির্ভর করে তার পাওয়ার বা দাম কতটুকু হবে।

এই ছোট কিন্তু চমৎকার বুদ্ধিটিই আজকের আধুনিক গণিতের সব রাস্তা খুলে দিয়েছে। এর ফলেই আজ আমরা বড় বড় সব হিসাব খুব সহজে করতে পারি।

জ্যামিতির প্রথম পাঠ : মন্দির বানাতে গিয়ে মাপজোখ শেখা

shomnath-templs-mayaboti-science

আপনি কি কখনো ভেবে দেখেছেন, যারা প্রাচীন মন্দির, যেমন সোমনাথ বা কন্যাকুমারীর মতো মন্দির বানিয়েছেন, তারা কীভাবে মন্দির গুলোতে এত নিখুঁত জ্যামিতিক আকার আকৃতি দিলেন?

sulbo-shutro-mayaboti-science

এই প্রশ্নের উত্তর পাওয়া যায় প্রাচীন 'শুল্বসূত্র' নামের একটি বইতে। সেখানে পূজা-পার্বণের নিয়মের পাশাপাশি জ্যামিতির মাপজোকের দারুণ সব সূত্র দেওয়া আছে। যজ্ঞ করার জন্য যে অগ্নি বেদী তৈরি করা হতো, সেটি যেন একদম নিখুঁত মাপের হয়, তার জন্যই এই নিয়মগুলো ব্যবহার করা হতো।

এখানেই প্রথম আমরা দেখি পিথাগোরাসের উপপাদ্য এর ব্যবহার, যদিও পিথাগোরাসের জন্ম এর শত শত বছর আগে।

আসলে তারা জানতো কীভাবে একটি দড়ি দিয়ে সমকোণ তৈরি করতে হয়, বৃত্তকে বর্গক্ষেত্রে রূপান্তর করতে হয়। অর্থাৎ, ধর্মীয় অনুষ্ঠান পালনের প্রয়োজনে জন্ম নিয়েছিল ব্যবহারিক জ্যামিতি, যা পরে বিকশিত হয়ে উঠল বিশুদ্ধ গণিতে।

অবাক করা এক আবিষ্কার “শূন্য”: কেন এত স্পেশাল?

অঙ্ক থেকে শুরু করে আজকের কম্পিউটার বা মোবাইল—সবই চলছে একটি জিনিসের ওপর ভিত্তি করে, আর তা হলো 'শূন্য'। আজ আমরা খুব সহজে '০' লিখি ঠিকই, কিন্তু এই ছোট্ট চিহ্নটি আবিষ্কার করার পেছনে লুকিয়ে আছে দীর্ঘ ও গভীর বুদ্ধিবৃত্তিক যাত্রা।

শূন্য ছাড়া কি এই মুহূর্তে আপনি ফোন দেখতে পেতেন?

শূন্যের ম্যাজিক: কম্পিউটার থেকে গণিত

একটু ভেবে দেখুন, যদি '০' (শূন্য) না থাকত, তবে আজকের কম্পিউটার বা স্মার্টফোন কোনোটাই চলত না। কেন জানেন?

কম্পিউটারের ভাষা: কম্পিউটার আমাদের মতো কথা বোঝে না। সে বোঝে শুধু '০' আর '১'। এই দুই সংখ্যা দিয়েই সে সব কাজ করে। শূন্য না থাকলে কোনো তথ্য জমানো বা ইন্টারনেট চালানো অসম্ভব হতো।
শুধু খালি জায়গা নয়: আগে মানুষ শূন্যকে শুধু 'খালি জায়গা' মনে করত। কিন্তু প্রাচীন ভারতের পণ্ডিতরাই প্রথম বললেন, শূন্য কেবল শুধু খালি জায়গা নয়—এটি একটি আসল সংখ্যা।
গণিতের শক্তি: তারা দেখালেন যে, শূন্য দিয়েও যোগ, বিয়োগ বা গুণ করা সম্ভব। প্রাচীন ভারতীয়রাই প্রথম একে একটি পূর্ণাঙ্গ সংখ্যার মর্যাদা দিলেন এবং এই একটা ছোট্ট আবিষ্কারই আজকের গণিতকে অসীম পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে।

অবাক করা এক আবিষ্কার: শূন্যের মজার গল্প

প্রায় দেড় হাজার বছর আগে ভারতের বিখ্যাত পণ্ডিত আর্যভট্ট তার বইতে শূন্য নিয়ে এক দারুণ কথা বলেন। তিনি দেখালেন, শূন্য মানে শুধু "কিছু নেই" বা "ফাঁকা জায়গা" নয়, এটি অংকের একটি শক্তিশালী সংখ্যা।

আর্যভট্ট যেভাবে শূন্যকে চিনলেন:

তিনি সংখ্যা সাজানোর এক নতুন নিয়ম দেখালেন। তিনি শূন্যকে বলতেন 'খ'। 'খ' মানে হলো খালি। তবে তিনি বুঝিয়েছিলেন, এই খালি জায়গাটি অংকের জন্য খুব জরুরি।

শূন্যের কিছু সহজ নিয়ম:

পরবর্তীতে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত নামের দুই পণ্ডিত শূন্য দিয়ে অংক করার কিছু সহজ নিয়ম তৈরি করলেন। যেমন:

যোগের নিয়ম: যেকোনো সংখ্যার সাথে শূন্য যোগ করলে সেই সংখ্যাটি একই থাকে। (যেমন: ৫ + ০ = ৫) গুণের নিয়ম: যেকোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে উত্তর সবসময় শূন্য হয়ে যায়। (যেমন: ৫ × ০ = ০)

সেদিনের সেই ছোট্ট একটা 'গোল চিহ্ন' বা শূন্যই আজ আমাদের বড় বড় সব জটিল হিসাব নিকাশ আর কম্পিউটার চালানোর মূল ভিত্তি হয়ে উঠেছে ।

বীজগণিতের শুরু হলো কীভাবে? ব্রহ্মগুপ্ত ও ভাস্করের অবাক করা গল্প

আমরা স্কুলে অংক করার সময় x আর y দিয়ে যেসব কঠিন সমস্যার সমাধান করি, সেগুলোর জন্ম কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশেই।

প্রায় ১,৪০০ বছর আগে ব্রহ্মগুপ্ত এবং তার অনেক পরে ভাস্করাচার্য নামে দুইজন মস্ত বড় পণ্ডিত ছিলেন। তাঁরাই প্রথম দেখিয়েছিলেন কীভাবে সংখ্যা আর চিহ্ন ব্যবহার করে বড় বড় হিসাব মেলাতে হয়।

আজ আমরা ক্লাসে যে বীজগণিত শিখি, তার আসল শুরুটা হয়েছিল তাঁদের হাত ধরেই।

আগের দিনের 'x' আর 'y' যখন ছিল 'যাবৎ-তমাৎ'! দিয়ে অজানা রাশির সমাধান

আজকাল অংকে কোনো সংখ্যা জানা না থাকলে আমরা ইংরেজি x, y বা z ব্যবহার করি। কিন্তু হাজার বছর আগে ভারতের বড় বড় গণিতবিদ যেমন—ব্রহ্মগুপ্ত বা ভাস্করাচার্য এসবের বদলে সংস্কৃত বর্ণ ব্যবহার করতেন।

ভাস্করাচার্যের 'বীজগণিত' ও আজব সব নাম:

ভাস্করাচার্য তার বিখ্যাত বই 'বীজগণিত'-এ (এই নাম থেকেই কিন্তু পরে ইংরেজি 'Algebra' কথাটি এসেছে) অজানা সংখ্যাগুলোর খুব সুন্দর নাম দিয়েছিলেন:

  • 'যাবৎ': এর মানে হলো—'যা ইচ্ছা'।
  • 'তমাৎ': এর মানে হলো—'যত ইচ্ছা'।

আজ আমরা স্কুলে যে Quadratic Formula (এক ধরণের বড় সমীকরণ) শিখি, সেটি সমাধানের আসল উপায় কিন্তু তারা বহু আগেই বের করে ফেলেছিলেন।

নেগেটিভ বা ঋণাত্মক সংখ্যার নিয়ম:

তারা তখন থেকেই নেগেটিভ (যেমন: -5) সংখ্যা নিয়ে কাজ করতেন। তারাই প্রথম শিখিয়েছিলেন যে: দুটি নেগেটিভ সংখ্যা গুণ করলে তা পজিটিভ (প্লাস) হয়ে যায়।

যেমন: -২ x -২ = +৪

পৃথিবীই সূর্যের চারদিকে ঘোরে, হাজার বছর আগেই যিনি এই সত্যিটি জানিয়েছিলেন

solar-system-mayabot-science

ভাস্করাচার্য: সময়ের আগে এগিয়ে থাকা একজন বিজ্ঞানী

ভাস্করাচার্য ছিলেন প্রাচীন ভারতের একজন অসাধারণ পণ্ডিত। তার বিখ্যাত বই 'সিদ্ধান্ত শিরোমণি'-তে তিনি অংক এবং মহাকাশ নিয়ে এমন সব কথা লিখে গেছেন, যা সেই সময়ের মানুষের কল্পনার বাইরে ছিল।

তার কয়েকটি অবাক করা আবিষ্কার:

পৃথিবীর ঘোরাফেরা: যখন সারা বিশ্বের মানুষ ভাবত পৃথিবী এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তখন তিনি কিন্তু বুক ফুলিয়ে বলেছিলেন—পৃথিবী নিজের জায়গায় ঘোরে এবং সূর্যের চারদিকেও ঘোরে।
অংকের জাদু: তিনি সমস্ত ঘটনা কিন্তু শুধু আন্দাজের উপর ভিত্তি করে বলেননি। এগুলো তিনি তা অংকের মাধ্যমে প্রমান করে দেখিয়েছেন , এমনকি গ্রহ-নক্ষত্ররা আকাশে কীভাবে চলে, তাও তিনি নিখুঁতভাবে মেপে বের করেছিলেন।
মাটির টান (মাধ্যাকর্ষণ): আমরা জানি কোনো কিছু ওপর থেকে ছাড়লে নিচের দিকে পড়ে। ভাস্করাচার্য বহু আগেই কিন্তু বলেছিলেন, এই ঘটনা ঘটনার কারণ হলো পৃথিবী সব কিছুকে নিজের দিকে টেনে নেয়।

পাই (π) এর মান নিয়ে খেলা: আর্যভট্টের সেই পুরনো দিনের হিসাব!

pi-measurement-mayaboti-science

পাই (π)-এর সহজ কথা:

যেকোনো গোল জিনিসের চারপাশের দৈর্ঘ্য (পরিধি) এবং এর মাঝখানের চওড়া অংশ (ব্যাস) মেপে যদি একটি দিয়ে অন্যটিকে ভাগ করা হয়, তবে তাকেই বলা হয় পাই

সহজভাবে বুঝতে:

গণিতের হিসাব অনুযায়ী পাই-এর মান হলো প্রায় ৩.১৪১৫৯...। মজার ব্যাপার হলো, এর শেষ কোথায় আজ পর্যন্ত কেউ নিখুঁতভাবে বলতে পারেনি।

আর্যভট্টের অবাক করা বুদ্ধি:

আজ থেকে অনেক বছর আগে যখন কোনো কম্পিউটার বা ক্যালকুলেটর ছিল না, তখনই ভারতীয় গণিতবিদ আর্যভট্ট পাই-এর এই মানটি প্রায় হুবহু বের করে ফেলেছিলেন।

কম্পিউটার ছাড়াই হাজার বছর আগে শুধু মেধা খাটিয়ে আর্যভট্ট এমন এক কঠিন হিসাব মিলিয়ে দিয়েছিলেন, যা আজও মানুষকে অবাক করে দেয়।

দশমিকের ব্যবহার ছাড়াই যেভাবে বের করলেন অসম্ভব সঠিক মান

সহজ কথায় তার হিসাবটি ছিল এমন:

প্রথমে ১০০-এর সাথে ৪ যোগ করুন ১০০ + ৪ = ১০৪
তাকে ৮ দিয়ে গুণ করুন ৮ x ১০৪ = ৮৩২
এবার তার সাথে ৬২,০০০ যোগ করুন। তাহলে হবে ৮৩২ x ৬২,০০০ = ৬২,৮৩২
সবশেষে এই সংখ্যাটিকে ২০,০০০ দিয়ে ভাগ করুন

সবশেষে এই সংখ্যাটিকে ২০,০০০ দিয়ে ভাগ করুন

তাহলে গণিতটি এভাবে করলে দাঁড়ায়:

$${(100 + 4) \times 8 + 62,000 \over 20,000} = {62,832 \over 20,000} = 3.1416$$

কেন এটি বিস্ময়কর? আজকের দিনে আমরা ক্যালকুলেটর দিয়ে পাই-এর মান পাই ৩.১৪১৬। অথচ আর্যভট্ট কোনো আধুনিক যন্ত্র বা দশমিক পদ্ধতি ছাড়াই প্রায় একই মান বের করেছিলেন! তার এই বুদ্ধির কারণেই আজ বড় বড় ইঞ্জিনিয়ারিং কাজ সহজ হয়ে গেছে।

শুধু পাই নয়, সাইন ও কোসাইন টেবিলের জন্মদাতাও কিন্তু তিনি

শব্দের মজার যাত্রা:

মজার ব্যাপার হচ্ছে, আমাদের আজকের চেনা 'সাইন' (sine) শব্দটি আসলে আর্যভট্টের সেই 'জ্যা' থেকেই এসেছে?

সংস্কৃতের 'জ্যা' থেকে আরবীতে হলো 'জাইব'।
পরবর্তীতে ল্যাটিন হয়ে তা আজকের 'সাইন' নামে পরিচিতি পায়।

প্রথম সাইন টেবিল:

arjovotro-first-sign-table

আর্যভট্টই পৃথিবীর ইতিহাসে প্রথম নিখুঁত হিসাব করে একটি তালিকা বা টেবিল তৈরি করেছিলেন, যা ব্যবহার করে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান করা যেত।

আসলে কেন এটি এতটা জরুরি?

জ্যোতির্বিজ্ঞানের প্রয়োজনে শুরু হলেও, এই ত্রিকোণমিতি ছাড়া আজকের যুগের বড় বড় সেতু বানানো, আধুনিক ইঞ্জিনিয়ারিং বা মহাকাশ গবেষণা—কোনোটিই সম্ভব হতো না।

জ্যোতির্বিদ্যা যেভাবে গণিতকে ঠেলে দিল অসীমে

প্রাচীন ভারতীয় গণিতের উন্নতির পেছনে সবচেয়ে বড় চালিকাশক্তি ছিল জ্যোতির্বিদ্যা। গ্রহ, নক্ষত্র, সূর্য ও চন্দ্রের গতি বোঝার জন্য প্রয়োজন ছিল সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর গণনার।

গ্রহ-নক্ষত্রের চলাচল মাপতে গিয়েই জন্ম নিল ত্রিকোণমিতি

প্রাচীন ভারতে যারা মহাকাশ নিয়ে গবেষণা করতেন, তাদের বলা হতো ‘সিদ্ধান্তিক’

তারা যেভাবে কাজ করতেন:

তারা কল্পনা করতেন যে, আমাদের মাথার উপরের আকাশটা একটি বিশাল বড় গোলকের মতো। সেই গোলকের ওপর এক নক্ষত্র থেকে আরেক নক্ষত্রের দূরত্ব বা কোণ (Angle) মাপার জন্য গণিত ব্যবহার করা ছাড়া অন্য কোনো উপায় নেই। এই মাপজোখ থেকেই জন্ম নিল গণিতের এক বিশেষ শাখা, যার নাম ত্রিকোণমিতি।

সূর্য সিদ্ধান্ত ও নিখুঁত গণনা

‘সূর্য সিদ্ধান্ত’ নামে একটি অনেক পুরোনো বই আছে। এই বইতেই প্রথম ত্রিকোণমিতির দারুণ সব নিয়ম ও সূত্রের কথা লেখা হয়েছিল। এই গাণিতিক নিয়মগুলো ব্যবহার করেই তারা আগেভাগে বলে দিতে পারতেন:

কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে অথবা
কোন গ্রহটি আগামী কয়েকদিন পর আকাশের ঠিক কোন জায়গায় থাকবে।

মহাকাশকে একটি বিশাল ম্যাপ হিসেবে দেখার জন্য তারা গণিতকে কম্পাস হিসেবে ব্যবহার করেছিলেন।

সেকেন্ড থেকে ক্যালেন্ডার: আমাদের প্রতিদিনের জীবনের গণিত

indian-astrology-date-invention

আমরা আজ যে ক্যালেন্ডার দেখে তারিখ বা দিন ঠিক করি, তার পেছনে রয়েছে প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের অনেক বড় ভূমিকা।

সময় গণনার শুরু যেভাবে:

পৃথিবী সূর্যকে একবার ঘুরে আসতে কত সময় নেয়, কিংবা চাঁদ কীভাবে বড়-ছোট হয়—এই বিষয়গুলো খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেই সময়ের এককগুলো তৈরি করা হয়েছিল। প্রাচীন ভারতের পণ্ডিতরা 'তিথি' ও 'নক্ষত্র'-এর মতো বেশ কিছু সূক্ষ্ম পদ্ধতি তৈরি করেছিলেন, যা দিয়ে সময়ের একদম সঠিক হিসাব রাখা যেত।

সে যুগে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই আর্যভট্ট পৃথিবীর পরিধি মেপেছিলেন। অবাক করার বিষয় হলো, তার সেই হিসাব ছিল আজকের আধুনিক বিজ্ঞানের গণনার একদম কাছাকাছি!

এটি কেন এতো গুরুত্বপূর্ণ ছিল? কারণ তখনকার মানুষের জীবনের প্রতিটি কাজ চলত এই গণিতের নিয়ম মেনে, যেমনঃ

  • কখন ক্ষেতে ফসল বোনা হবে অথবা
  • কখন উৎসব পালন করা হবে।

সূর্য সিদ্ধান্ত থেকে নাসা পর্যন্ত: অতিক্রম করা শতাব্দীর সীমানা

বর্তমান সময়ে একটা প্রশ্ন প্রায়ই আসে: হাজার বছরের পুরনো এই জ্ঞান কি আজকের রকেট সায়েন্স বা স্পেস ট্রাভেলের সাথে কোনোভাবে সম্পৃক্ত ? উত্তর হল হ্যাঁ, অবশ্যই।

মহাকাশযানের গতিপথ গণনায় আজও কি কাজ করে আসছে এই প্রাচীন সূত্রগুলো ?

সেকালের প্রাচীন ভারতীয় বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছিলেন:

গ্রহগুলো মহাকাশে ঠিক কীভাবে ঘোরে এবং কেন তাদের গতি কখনো বাড়ে বা কমে—এই বিষয়গুলো ভারতীয় পণ্ডিতরা অনেক আগেই বুঝতে পেরেছিলেন। তাদের এই চিন্তাধারা পরবর্তীকালে ইউরোপের বিজ্ঞানীদের অনেক সাহায্য করেছিল।
আজকের জটিল সব হিসাব করার জন্য যে ‘ক্যালকুলাস’ গণিত ব্যবহার করা হয়, তার একটি প্রাথমিক রূপ (যাকে ‘ক্ষেপক পদ্ধতি’ বলা হতো) প্রাচীন ভারতীয় গণিতেই দেখা গিয়েছিল।

আজকের দিনে NASA বা ISRO যখন চাঁদ বা মঙ্গলে রকেট পাঠায়, তখন তারা নিউটনের গতিসূত্র ব্যবহার করে হিসাব করে যে রকেটটি কোন পথে যাবে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, মহাকাশের এই জটিল হিসাব-নিকাশ বোঝার প্রথম চেষ্টা শুরু হয়েছিল প্রাচীন ভারতের ‘সিদ্ধান্ত’ নামের বইগুলোতে।

'বাইনারি'র পদ্ধতির সঙ্গেও কি ভারতীয় গণিতের কোনো যোগ আছে ?

আধুনিক কম্পিউটার চলে ০ এবং ১—এই দুটি সংখ্যার ওপর ভিত্তি করে, যাকে বলা হয় 'বাইনারি পদ্ধতি'। এই পদ্ধতির জনক হলেন Gottfried Wilhelm Leibniz। যদিও সরাসরি এর সাথে প্রাচীন ভারতীয় গণিতের সাথে কোনো সম্পর্ক আছে কিনা এর কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, কিন্তু ইতিহাস ঘাঁটলে একটি দারুণ মজার একটু অন্য রকম তথ্য কিন্ত পাওয়া যায়।

gottfried-wilhelm-leibniz

Leibniz প্রাচীন ভারতের গণিত ও দর্শন নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন। এমনকি তিনি কিন্তু সংস্কৃত ভাষাও শিখেছিলেন! ভারতের 'শূন্য' (০)-এর ধারণা তাকে অনেক অবাক করেছিল।

আসলে তিনি সেখানে কী শিখেছিলেন?

আগে মানুষ শূন্যকে শুধু 'খালি' বা 'কিছু নেই' মনে করত। কিন্তু ভারতীয় পণ্ডিতরা শিখিয়েছিলেন যে, শূন্যের নিজস্ব একটা শক্তি আছে। লাইবনিজ এই শক্তিশালী শূন্যকে ব্যবহার করেই হয়তোবা তার বাইনারি পদ্ধতির কথা চিন্তা করেছিলেন।

যদিও বাইনারি পদ্ধতি লাইবনিজ নিজেই তৈরি করেছেন, কিন্তু ঐতিহাসিকদের মতে, শূন্যকে একটি কাজের সংখ্যা হিসেবে দেখার সাহস তিনি ভারতের গণিত থেকেই পেয়েছিলেন। তাই বলা যায়, আজকের কম্পিউটারের পেছনেও হাজার বছর আগের সেই ভারতীয় চিন্তার একটি বড় ভূমিকা আছে।

পশ্চিমের দুনিয়াতে ঠিক কীভাবে পৌঁছাল এই জ্ঞান?

এত বড় বড় আবিষ্কারগুলো যদি শুধু ভারতের ভেতরেই আটকে থাকতো, তাহলে পৃথিবী হয়তো এতটা বদলাতো না। এই জ্ঞান সারাবিশ্বে ছড়িয়ে পড়েছিল মানুষের সাথে মানুষের যোগাযোগ এবং একে অপরের কাছ থেকে শেখার মাধ্যমে।

আরবীয় পণ্ডিতদের হাত ধরে: বাগদাদ থেকে ইউরোপে গণিতের যাত্রা

house-of-wisdom-library

আটশো থেকে বারোশো সালের দিকে আরবের বাগদাদে জ্ঞানের এক বিশাল জোয়ার এসেছিল। তখন 'হাউস অফ উইজডম' নামে একটি বিখ্যাত পাঠাগার ছিল। সেখানে সারা বিশ্বের দামি দামি সব বই জড়ো করা হতো।

জ্ঞানের আদান-প্রদান:

সে সময় গ্রীক, পারসি এবং ভারতের গণিত ও বিজ্ঞানের বইগুলো আরবি ভাষায় অনুবাদ করা হতো। ভারতের বিখ্যাত পণ্ডিত ব্রহ্মগুপ্তের লেখা গণিতের বইগুলোও সেখানে অনুবাদ করা হয়েছিল।

আল-খোয়ারিজমি ও অ্যালজেবরা:

আরবের বিখ্যাত গণিতবিদ আল-খোয়ারিজমি ভারতের সেই বইগুলো মন দিয়ে পড়েন। তিনি ভারতীয় গণিতের দারুণ সব নিয়ম নিজের বইতে আরও সহজ করে লেখেন। তার একটি বিখ্যাত বইয়ের নাম ছিল 'আল-জাবর ওয়াল-মুকাবালা'। এই বইয়ের নামের প্রথম অংশ থেকেই আজকের 'অ্যালজেবরা' বা বীজগণিত কথাটি এসেছে।

প্রাচীন ভারতীয় গণিত আরবের পণ্ডিতদের হাতে পড়ে একটি নতুন রূপ পায় এবং সেখান থেকেই বীজগণিতের মতো কঠিন অংক সহজ হতে শুরু করে।

আমরা যে 'আরবি সংখ্যা' ব্যবহার করি, তার আসল জন্ম কোথায়?

সারা বিশ্বে প্রাচীন ভারতের উপহার: আজকের এই সংখ্যা পদ্ধতি

আজ আমরা যে ১, ২, ৩ বা ৪ সংখ্যাগুলো লিখি, সারা বিশ্ব একে ‘আরবি সংখ্যা’ বলে চেনে। কিন্তু এর পেছনে রয়েছে এক দারুণ ইতিহাস।

আরব থেকে ইউরোপ:

arab-introduce-letter

আরবের পন্ডিতগণ এই সংখ্যাগুলো শিখেছিলেন প্রাচীন ভারতের পণ্ডিতদের কাছ থেকে এবং পরবর্তীতে পুরো ইউরোপের কাছে একে পরিচয় করিয়ে দেন। এই কারণেই পশ্চিমা দেশগুলো এখনো একে 'আরবি সংখ্যা' মনে করে।

রোমান পদ্ধতি বনাম ভারতীয় পদ্ধতি:

ইউরোপে আগে রোমান সংখ্যা (যেমন: I, II, III, IV) ব্যবহার করা হতো, যা দিয়ে বাস্তবিক ভাবেই বড় বড় হিসাব করা ছিল আসলে খুবই কঠিন। যখন সেখানকার ব্যবসায়ীরা দেখলেন যে ভারতীয়দের এই পদ্ধতিটি অনেক সহজ এবং এতে খুব দ্রুত হিসাব করা যায়, তখন তারা ধীরে ধীরে এটিই ব্যবহার করা শুরু করলেন।

শুধু অতীতে নয়, আজকের প্রোগ্রামিং আর AI-তেও রয়েছে এর ছোঁয়া

সময়ের সাথে সাথে অংক করার ধরন বদলে যায় ঠিকই, কিন্তু এর মূল নিয়মগুলো আসলে একই থেকে যায়। আশ্চর্যের বিষয় হলো, প্রাচীন ভারতের গণিতবিদরা হাজার বছর আগে যেসব বুদ্ধি বা কৌশল ব্যবহার করতেন, সেগুলোর সাথে আজকের আধুনিক কম্পিউটার বিজ্ঞানের কিন্ত অনেক মিল খুঁজে পাওয়া যায়।

আধুনিক অ্যালগরিদমের ধারণাটাই কি এসেছে প্রাচীন ভারতের 'ক্ষেপক' পদ্ধতি থেকে?

ক্ষেপক’: প্রাচীন আমলের এক আধুনিক বুদ্ধি

প্রাচীন ভারতের জ্যোতির্বিজ্ঞানীরা গ্রহ-নক্ষত্রের অবস্থান জানতে ‘ক্ষেপক’ নামে একটি বিশেষ নিয়ম ব্যবহার করতেন। সংস্কৃত এর মধ্যে এই শব্দের সহজ মানে হলো ‘সংশোধন করা’ বা ভুল শুধরে নেওয়া।

এটি আসলে কীভাবে কাজ করত? সহজ একটি উদাহরণ দিয়ে বোঝা যাক:

মনে করুন, আপনি কোনো গ্রহের অবস্থান হিসাব করলেন। হিসাব শেষে দেখলেন আসল অবস্থানের চেয়ে আপনার হিসাবে সামান্য একটু গরমিল হচ্ছে ।
প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা ঠিক এই পরিস্থিতিতে একটি বিশেষ ফর্মুলা ব্যবহার করে সেই তফাতটুকু কমিয়ে আনতেন।
তারা একবার হিসাব করে থেমে যেতেন না। বারবার হিসাব চালিয়ে সেই সামান্য ভুলটুকুকে শূন্যের কাছাকাছি নিয়ে আসতেন, যাতে উত্তরটি একদম সঠিক হয়।

আজকের কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে এর মিল কোথায় ? আজকের দিনে প্রোগ্রামিং দিয়ে যখন কোনো কঠিন সমস্যার সমাধান করা হয়, তখন সে-ও কিন্তু একই রকম ভাবে কাজ করে। প্রোগ্রামিংয়ের ভাষায় একে বলা হয় iteration। অর্থাৎ, একটি কাজ বারবার করে সঠিক উত্তরের দিকে এগিয়ে যাওয়া।

আজকের কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাথে এর মিল কোথায় ?

আজকের দিনে প্রোগ্রামিং দিয়ে যখন কোনো কঠিন সমস্যার সমাধান করা হয়, তখন সে-ও কিন্তু একই রকম ভাবে কাজ করে। প্রোগ্রামিংয়ের ভাষায় একে বলা হয় iteration। অর্থাৎ, একটি কাজ বারবার করে সঠিক উত্তরের দিকে এগিয়ে যাওয়া।

মজার ব্যাপার হলো: হাজার বছর আগে ভারতীয় পণ্ডিগণ যে পদ্ধতিতে মহাকাশের হিসাব করতেন, আজকের আধুনিক প্রোগ্রামিংও ঠিক সেই একই চিন্তাধারার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে।

ফিবোনাচি সিরিজের গোপন ইতিহাস: প্রাচীন ভারতের সেই পুরনো সংখ্যার প্যাটার্ন

গণিতে ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩...—এই সংখ্যার প্যাটার্নটি পুরো বিশ্বে 'ফিবোনাচি সিরিজ' নামে পরিচিত। মজার ব্যাপার হলো, পশ্চিমা বিশ্ব এটি জানার অনেক আগেই প্রাচীন ভারতের পণ্ডিতরা এটি আবিষ্কার করেছিলেন।

কবিতার ছন্দে গণিত:

প্রাচীন ভারতে পিঙ্গল নামের একজন পণ্ডিত ছিলেন। তিনি সংস্কৃত কবিতার ছন্দ নিয়ে গবেষণা করতেন। কবিতা বা গানের সুরের তাল কতভাবে সাজানো যায়, তা নিয়ে কাজ করতে গিয়ে তিনি একটি বিশেষ ধরণের নিয়ম খুঁজে পান।

আর তিনি এই পদ্ধতির নাম দিয়েছিলেন 'মাত্রামেরুজ' যা কিনা আধুনিক গণিতে Pascal’s Triangle ও combinatorics-এর ধারণার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। দেখা যায়, কবিতার তাল সাজানোর সেই সংখ্যাগুলো আর আজকের 'ফিবোনাচি সংখ্যা' ঠিক একদম হুবুহু একই রকম !

আবিষ্কারের কৃতিত্ব:

পণ্ডিত পিঙ্গল এই কাজটি করেছিলেন আজ থেকে প্রায় ২২০০ বছর আগে যা কিনা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে। অর্থাৎ, ইউরোপীয় গণিতবিদদের অনেক আগেই কিন্তু ভারতীয় পণ্ডিতরা প্রকৃতির এই গাণিতিক ছন্দটি ধরে ফেলেছিলেন।

আমরা আজ যাকে 'ফিবোনাচি সিরিজ' বলি, প্রাচীন ভারতে তা কবিতার ছন্দ মেলানোর জন্য ব্যবহৃত হতো। ভারতীয় পণ্ডিতরা ছন্দ বুঝতে গিয়েই আসলে প্রকৃতির এক গভীর অংক আবিষ্কার করে ফেলেছিলেন ।

গণিত কি শুধু পাঠ্যবইয়ে? আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গী সেই প্রাচীন গণিত

এই গণিত শুধু বই বা ক্লাসরুমের মধ্যে যে আটকে আছে তা কিন্তু মোটেই নয়। এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজের সাথে মিশে আছে, যা আমরা হয়তো খেয়ালই করি না।

রান্নাঘর থেকে রাজপ্রাসাদ: জ্যামিতির যত ম্যাজিক

আপনার দাদী বা নানী যখন রান্না করেন, তখন তিনি হয়তো বলেন—'এক অঞ্জলি' (দুই হাত ভরে নেওয়া), 'এক ছটাক' বা 'এক সের'। এই যে মাপার ধরণগুলো, এগুলো কিন্তু অনেক অনেক বছর আগের প্রাচীন ভারতীয় পদ্ধতি থেকে চলে আসছে। আজও আমরা মনের অজান্তেই সেই পুরনো গণিত ব্যবহার করে ফেলছি।

ঘর তৈরির জ্যামিতি:

bastushastr-india-myaboti-science

প্রাচীন ভারতে ঘর-বাড়ি তৈরির জন্য 'বাস্তুশাস্ত্র' নামে একটি নিয়ম ছিল। এতে ঘর কেমন হবে অথবা দরজা-জানালা কোথায় বসবে, তা ঠিক করতে জ্যামিতি এর পরিমাপ ব্যবহার করা হতো।

পুরনো চিন্তা, নতুন রূপ:

হয়তো বাস্তুশাস্ত্রের সব নিয়ম আজকের বিজ্ঞানের সাথে হুবহু মেলে না, কিন্তু এর আসল উদ্দেশ্য ছিল দারুণ। সেটি হলো—মানুষের থাকার জায়গাকে অংকের নিয়মে সুন্দর করে সাজানো। আজকের ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট এর কাজে যখন আলো-বাতাস চলাচলের জন্য কোণ বা দূরত্বের হিসেব বের করার প্রয়োজন হয়, তখন আসলে সেই পুরনো আমলের মূল ধারণাটিই কিন্তু আজকের দিনে সেটি কাজে লাগছে।

বুদ্ধির খেলা শতরঞ্জ ও ধাঁধা: অংক শেখার মজার উপায়

দাবা: বুদ্ধির লড়াই ও গণিতের খেলা

আপনি কি কখনও দাবা খেলেছেন? আর এই দাবা খেলার জন্ম হয়েছিল কিন্তু প্রাচীন ভারতে? তখন এর নাম ছিল 'চতুরঙ্গ'। এটি মূলত যুদ্ধের একটি গাণিতিক রূপ।

chase-invention-mayaboti-science

শুধু দাবাই নয়, নানা রকম সংখ্যার ধাঁধা বা পাজল প্রাচীনকাল থেকেই গণিতকে ভয়ের বিষয় না বানিয়ে, একেবারে ছোটবেলা থেকেই যুক্তি ও সমস্যা সমাধানের দক্ষতা শেখায়। এর ফলে ছোটবেলা থেকেই সমস্যা সমাধানের দক্ষতা আর যুক্তি তৈরি হয়।

পুরানো সেই গণিত: আজও কেন এত জরুরি?

এই কথাগুলো শুনে হয়তো মনে হতে পারে যে, এগুলো তো অনেক পুরনো দিনের গল্প বা ইতিহাস। কিন্তু সত্যি বলতে, প্রাচীন ভারতের গণিত শেখার সেই চমৎকার উপায়গুলো আজকের যুগের পড়াশোনার জন্যও অনেক বড় শিক্ষা হয়ে উঠতে পারে।

গাধার মতো মুখস্থ নয়, বুদ্ধিতে হোক জয়: গণিতভারতীর নতুন ভাবনা

প্রাচীন ভারতে গণিত বা মহাকাশ বিজ্ঞান শেখানোর সময় শুধু নিয়ম মুখস্থ করানো হতো না। ছাত্ররা যাতে বিষয়টি গভীর থেকে বুঝতে পারে, সেজন্য সাধারণত তিনটি ধাপ ব্যবহার করা হতো:

সূত্র:

প্রথমে নিয়মটি সংক্ষেপে বলা হতো।

উদাহরণ:

এরপর সহজ উদাহরণ দিয়ে সেটি বুঝিয়ে দেওয়া হতো।

প্রমান:

সবশেষে দেখানো হতো নিয়মটি কেন এবং কীভাবে কাজ করছে।

কেন এই পদ্ধতি আজকেও খুব প্রয়োজন ?

আজকাল অনেকে গণিতকে ভয় পান এবং ভাবেন এটা শুধু মুখস্থ করার বিষয়। কিন্তু এই প্রাচীন পদ্ধতি আমাদের শেখায় যে, গণিত আসলে ভয়ের কিছু নয়। এটি হলো বাস্তব সমস্যা সমাধানের এক দারুণ হাতিয়ার এবং মনের ভাব প্রকাশের একটি সুন্দর ভাষা।

নিজেদের গৌরবময় ইতিহাস জানার সময় এসেছে

প্রাচীন ভারতের এই আবিষ্কারগুলো সম্পর্কে জানা শুধু গর্ব করার জন্যই কিন্তু নয়, এর পেছনে আরও বড় কিছু কারণও আছে:

জ্ঞান সবার জন্য: এটি আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান বা গণিত কোনো নির্দিষ্ট দেশ বা জাতির একার সম্পত্তি নয়। এটি পুরো পৃথিবীর মানুষের একটি মিলিত অর্জন।
ভেতরের আত্মবিশ্বাস বাড়ানো: আমাদের আজকের তরুণ প্রজন্ম যখন জানবে যে তাদের পূর্বপুরুষরাই পৃথিবীকে ‘শূন্য’ উপহার দিয়েছে বা মহাকাশের রহস্য বের করেছে, তখন তারা নিজেদের ওপর সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস পাবে।
নতুন কিছু করার সাহস: তারা ভাববে, "আমাদের রক্তেই তো আছে সেই বুদ্ধি আর অজানাকে জানার ইচ্ছা।" এই সাহসটাই তাদের ভবিষ্যতে নতুন নতুন আবিষ্কার করতে উৎসাহ দেবে।

একটি অসমাপ্ত যাত্রা

গবাদিপশু গোনা থেকে শুরু করে আজকের মহাকাশযান চালানো পর্যন্ত—গণিতের এই পথচলা মোটেও সহজ ছিল না। এটি সম্ভব হয়েছে মানুষের কৌতূহল আর গভীর চিন্তার ফলে।

প্রাচীন ভারতের গণিতবিদরা শুধু আমাদের সংখ্যা বা সূত্র দেননি, তারা আমাদের শিখিয়েছেন পৃথিবীকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। তারা দেখিয়েছেন কীভাবে ধর্ম, দর্শন আর বিজ্ঞান মিলেমিশে যেতে পারে এবং কীভাবে বাস্তব জীবনের সমস্যা সমাধান করতে গিয়েই জন্ম হয় বড় বড় আবিষ্কারের।

আজকের এই ডিজিটাল যুগে আমরা যখন স্মার্টফোন বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি, তখন আমাদের মনে রাখা উচিত—এসব কিছুর মূলে রয়েছে সেই হাজার বছর আগের গণিত। প্রাচীন ভারতের সেই উজ্জ্বল ইতিহাস যা কিনা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।

Reference site :

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)