মস্তিষ্কের সাথে মেশিনের সংযোগ

0

ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (BCI) আসলে কী?

turn-on

আচ্ছা একটু ভাবুন তো! আপনি একটা লাইটের সুইচের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন, "জ্বলে ওঠো"। আর সাথে সাথেই বাল্বটা জ্বলে উঠল! কিংবা ধরুন, আপনি খুব কঠিন একটা অঙ্কের সমাধানের কথা ভাবছেন, আর আপনার ল্যাপটপের স্ক্রিনে নিজে থেকেই সেই অঙ্কের উত্তরটা চলে এলো।

অথবা, একজন মানুষ যিনি চলাফেরা করতে পারেন না, তিনি শুধু তাঁর মনের জোরেই একটা Machine এর হাত দিয়ে একটা পানির গ্লাস তুলে পানি পান করলেন ।

এগুলো কিন্তু কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প নয়। এটাই হলো 'ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস' বা 'BCI' টেকনোলজির আসল ক্ষমতা এবং ভবিষ্যতে কী কী হতে পারে তার একটু ঝলক।

সোজা বাংলায় বলতে গেলে, এটা হলো আমাদের মস্তিষ্ক এবং একটা কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রের মধ্যে একটা সরাসরি যোগাযোগের রাস্তা তৈরি করা।

এই প্রযুক্তি আমাদের জন্য একেবারে নতুন সময় নিয়ে আসছে—যাকে বলা যায় 'Cyborg যুগ'। এই যুগে, মানুষের শরীরের নানা অসুবিধা বা সীমাবদ্ধতাগুলো ডিজিটাল প্রযুক্তির সাহায্যে অনেকটা দূর হয়ে যাবে। আজকের এই লেখায়, আমরা বিজ্ঞানের এই দারুণ আবিষ্কারটি সম্পর্কে বাংলায় খুব সহজভাবে জানার চেষ্টা করব।

মস্তিষ্ক ও যন্ত্রের কথোপকথন: একটি নতুন যুগের সূচনা

মস্তিষ্ক-মেশিন ইন্টারফেস কী এবং কেন জরুরি?

মস্তিষ্কের ভাষা বনাম যন্ত্রের ভাষা

আমাদের মস্তিষ্ক কিন্তু এক বিস্ময়কর SuperComputer ! এর কাজ করার পদ্ধতিটা অনেকটা বিদ্যুতের মতো। যখনই আমরা কোনো চিন্তা করি, অনুভব করি, বা কিছু করার ইচ্ছা করি, তখন মস্তিষ্কের স্নায়ুকোষগুলোর মধ্যে দিয়ে খুব দ্রুতগতিতে ক্ষুদ্র ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত (Electrical Signals) আদান-প্রদান হতে থাকে। এই সংকেতগুলো অনেকটা তরঙ্গের মতো, আর এগুলোই আমাদের প্রতিটি কাজ এবং ভাবনার ভিত্তি।

brain-signal

অন্যদিকে, কম্পিউটার বা আধুনিক যন্ত্রপাতির নিজস্ব একটি ভাষা আছে। তারা আমাদের মস্তিষ্কের মতো চিন্তা বা ইচ্ছাশক্তি বোঝে না, বরং তারা শুধু বোঝে বাইনারি কোড—অর্থাৎ, '০' (বন্ধ) এবং '১' (চালু)-এর এই সরল ডিজিটাল ভাষা।

ব্রেন-মেশিন ইন্টারফেস (BMI): দুই ভাষার সেতু

এই দুটি সম্পূর্ণ ভিন্ন ভাষাকে সংযুক্ত করার এক অত্যাশ্চর্য প্রযুক্তি হলো Brain-Machine Interface বা BMI .

সহজভাবে বলতে গেলে, BMI হলো একজন অনুবাদকের মতো!

  • এটি মস্তিষ্কের উপরের দিকের অংশ বা ভেতরের দিক থেকে সেই বৈদ্যুতিক সংকেত বা 'ভাবনার বিদ্যুৎ'-কে অত্যন্ত সূক্ষ্মভাবে শনাক্ত ও পরিমাপ করে।
  • এরপর, এই সংকেতগুলোকে এমনভাবে ডিজিটাল তথ্যে Translate করে, যা কম্পিউটার এবং অন্যান্য যান্ত্রিক ডিভাইস বুঝতে পারে।

এর ফলে, কেবল আমাদের চিন্তা বা ইচ্ছা দিয়েই আমরা বাইরে থাকা যন্ত্রপাতির সাথে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি—যেমন, প্যারালাইজড আক্রান্ত ব্যক্তিরা একটি রোবটিক হাত নাড়াতে পারেন বা হুইলচেয়ার চালাতে পারেন! এটি যেন একটি জাদুর কাঠির মতো কাজ করে।

Brain-Machine Interface: আমাদের প্রতিদিনের দিনের জীবন আরো সহজ হয়ে উঠবে

এই প্রযুক্তি আপনার কল্পনাকেই বাস্তবে পরিণত করবে। একটু ভাবুন তো, সকালে অ্যালার্ম বাজার আগেই শুধু মনের ইচ্ছায় আপনার কফি মেশিন গরম কফি তৈরি করে দিল। অফিসে গিয়ে কিবোর্ড স্পর্শ না করেই শুধু ভাবনার গতিতে আপনার কম্পিউটারে টাইপিং হয়ে যাচ্ছে!

wheelchair-mayabotiScience

সবচেয়ে বড় পরিবর্তন আসবে শারীরিকভাবে অক্ষম বা বয়স্কদের জীবনে। এই প্রযুক্তি তাদের নতুন স্বাধীনতা দেবে; হুইলচেয়ার নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে প্রিয়জনের সাথে যোগাযোগ—সবই হবে সহজ ও স্বাধীনভাবে। এটি শুধু সুবিধা নয়, প্রতিবন্ধকতাহীন এক নতুন জীবন দেওয়ার চাবিকাঠি।

Cyborg কি শুধু সিনেমার গল্প?

Cyborg : কল্পবিজ্ঞান থেকে বাস্তবতা

এই শব্দটি শুনলে প্রথমে সায়েন্স ফিকশন বা কাল্পনিক জগৎ-এর কথা মনে হলেও, এটি এখন বাস্তবতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

সহজ ভাষায়, একজন Cyborg মানে এমন একজন মানুষ যার দেহের কিছু অংশ যান্ত্রিক বা ইলেকট্রনিক যন্ত্র দ্বারা গঠিত বা তার প্রতিদিনের কাজে সহযোগিতা করার জন্য কিছুটা উন্নত করা হয়েছে।

  • এর প্রধান উদ্দেশ্য হলো মানুষের শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করা বা পূরণ করা। যেমন: হারানো হাত বা পা-এর বদলে উন্নত কৃত্রিম অঙ্গ ব্যবহার করা।
  • Cyborg হওয়া মানে কিন্তু পুরোপুরি রোবট হয়ে যাওয়া নয়। এটির মানে হচ্ছে -মানবদেহ ও প্রযুক্তি এমনভাবে একত্রিত হয় যাতে মানুষ তার স্বাভাবিক ক্ষমতার বাইরেও কিছু সুবিধা পায় বা হারানো কার্যক্ষমতা ফিরে পায়।
  • এটি মূলত আমাদের শরীরকে প্রযুক্তির সাহায্যে আরও কিছুটা উন্নত করার একটি প্রক্রিয়া, যা মানুষকে একটু বেশিই ক্ষমতা দিতে পারে।

বাস্তব জীবনের Cyborg এর উদাহরণ

Cyborg মানেই যে শুধু Hollywood এর সিনেমার রোবট-মানুষ হতে হবে, এমনটা কিন্তু নয়। আমাদের বাস্তব জীবনেও এমন মানুষ আছেন, যারা প্রযুক্তির সাহায্যে নিজেদের শারীরিক ক্ষমতাকে বাড়িয়ে নিয়েছেন এবং Cyborg নামে পরিচিত।

neil-harbisson-mayabotiScience

যেমন, ব্রিটিশ-আইরিশ-আমেরিকান স্কটিশ শিল্পী Neil Harbisson এর কথাই ধরুন। যিনি Cyborg Artist এবং কর্মী, বেড়ে উঠেছেন, কাতালান-স্পেন-এ, তিনি জন্মগতভাবে Colour Blind ছিলেন, যার ফলে পৃথিবীর কোনো রং-ই তিনি দেখতে পেতেন না। কিন্তু তিনি একটি অসাধারণ সমাধান বের করেছেন! তিনি তার মাথার খুলির সাথে একটি Antenna প্রতিস্থাপন করিয়েছেন। এই Antennaটি তার চোখের সামনে থাকা বিভিন্ন রংকে সনাক্ত করে এবং সেগুলোকে মস্তিষ্কের ভেতরে শ্রবণযোগ্য শব্দ বা কম্পনে রূপান্তরিত করে। এর ফলে, তিনি এখন আক্ষরিক অর্থেই রং শুনতে পান! এই প্রযুক্তিনির্ভর জীবন তাকে বিশ্বের প্রথম সরকারীভাবে স্বীকৃত Cyborg হিসেবে পরিচিত করেছে।

এছাড়াও, আরও অনেকেই এই Cyborg প্রযুক্তির অংশ। যেমন, যারা দুর্ঘটনা বা জন্মগত সমস্যার কারণে কৃত্রিম হাত-পা ব্যবহার করেন, তারাও একধরনের Cyborg। যখন এই কৃত্রিম অঙ্গগুলো স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয় এবং ব্যবহারকারী মনের ইচ্ছায় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন তারা মানুষের জৈবিক শরীর এবং মেশিনের একটি সফল সংমিশ্রণ ঘটান।

আমরা সবাই কি ধীরে ধীরে Cyborg হয়ে উঠছি? 🤖

এর মানে শুধু শরীরের ভেতরে প্রযুক্তি প্রতিস্থাপন করা নয়। এটি হলো মানুষ ও প্রযুক্তির মধ্যে এমন এক সহযোগী সম্পর্ক, যেখানে মেশিন আমাদের জৈবিক ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে তোলে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে, আমরা সবাই কিন্তু ধীরে ধীরে একধরনের Cyborg হয়ে উঠছি।

আমাদের পকেটে থাকা Smartphone বা হাতে বাঁধা Smartwatch কি আমাদেরকে Cyborg বানিয়ে তুলছে? একদম ঠিক! এই ডিভাইসগুলো আমাদের বাহ্যিক Cognitive Extension হিসেবে কাজ করে। যেমন:

স্মৃতি : Smatphone আমাদের ফোন নম্বর, ঠিকানা, জন্মদিনের তারিখ — সবকিছু মনে রাখে। আমাদের ফোনটি আসলে Digital Memory Bank
Communication & Knowledge:Internet এর মাধ্যমে আমরা মুহূর্তের মধ্যে বিশ্বের যেকোনো Information access করতে পারি। এটি আমাদের মস্তিষ্ককে একটি Global Database এর সাথে যুক্ত করে দিয়েছে।
দক্ষতা বৃদ্ধি : GPS বা Google Map ব্যবহার করে আমরা অচেনা জায়গায় নির্ভুলভাবে চলতে পারি। এগুলি আমাদের প্রাকৃতিক দিক নির্ণয়ের ক্ষমতাকে প্রযুক্তির মাধ্যমে বাড়িয়ে দিচ্ছে।

প্রযুক্তি যখন আমাদের শারীরিক বা মানসিক ক্ষমতাকে সরাসরি প্রসারিত বা প্রভাবিত করে, তখন কিন্তু আমরা কিছুটা হলেও Cyborg হিসেবে বিবেচিত হতে পারি। আমাদের Device গুলো এখন আমাদের শরীরের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, যার ওপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম চলছে। তাই সম্পূর্ণরূপে Fusion না হলেও, এটি Extended Cyborg হওয়ার দিকে আমাদের প্রথম পদক্ষেপ মনে হতে পারে।

ভবিষ্যৎ দেখা: আমাদের মস্তিষ্কের শক্তি কিন্তু অসীম

মস্তিষ্কের লুকানো ক্ষমতা

আমাদের মস্তিষ্কের ক্ষমতা অফুরন্ত। বিজ্ঞানীদের মতে,আমরা সাধারণত এর খুব সামান্য অংশই ব্যবহার করি। BMI এই লুকানো ক্ষমতাগুলোকে কাজে লাগাতে সাহায্য করবে। এটি আমাদের চিন্তা করার গতি, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে। মস্তিষ্কের এই অফুরন্ত সম্ভাবনাকে কাজে লাগানোই এই প্রযুক্তির মূল লক্ষ্য।

brain-capacity

আর এই বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর জন্যই আধুনিক প্রযুক্তির এক যুগান্তকারী আবিষ্কার হলো Brain Machine Interface-BMI অথবা Brain Computer Interface (BCI).

যন্ত্রের সাথে মিলে মানব সভ্যতার উন্নতি

উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষ এবং যন্ত্রের মেলবন্ধন কেবল কল্পবিজ্ঞান নয়, এটি হতে চলেছে মানব সভ্যতার উন্নতির পরবর্তী প্রধান ধাপ। যখন মানুষ ও Machine একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে, তখন আমাদের সার্বিক Development হবে অভূতপূর্ব।

এই সমন্বয়ের মাধ্যমে অসম্ভব কাজগুলোও সম্ভব হবে। যেমন:

স্বাস্থ্যসেবা ও চিকিৎসা : একজন সেরা সার্জন এখন কেবল তার অপারেশন থিয়েটারের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। BMI এবং রোবোটিক সিস্টেমের সাহায্যে তিনি হাজারো মাইল দূর থেকে নির্ভুলভাবে জটিল অস্ত্রোপচার নির্ভুল ভাবে সম্পন্ন করতে পারবেন। জীবন বাঁচানো হবে আরও সহজ।
বিজ্ঞান ও গবেষণা : বিজ্ঞানীরা হাতে-গোনা তথ্যের ওপর নির্ভর না করে, Artificial intelligence চালিত যন্ত্রের মাধ্যমে বিশাল Data Analysis করতে পারবেন। এতে করে নতুন ওষুধ, উন্নত মেটেরিয়াল বা মহাকাশ গবেষণার মতো কাজগুলোতে অনেক দ্রুত গতি পাবে।
শিল্পকলা ও সংস্কৃতি : শিল্পকলা, সঙ্গীত ও সাহিত্যের মতো সৃষ্টিশীল ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচিত হবে। শিল্পী তার Brain Waive এর সাহায্যে সরাসরি ক্যানভাসে রং দিতে পারবেন, অথবা একজন Musician খুব সহজেই pink floyd অথবা Pantera, Megadeth এর মতো নতুন ধরনের tune তৈরি করতে পারবেন 
bankim-chandra-mayabotiScience

অথবা উনিশ শতকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর কালজয়ী উপন্যাস যেমন মায়াচৌধুরীরানী, দুর্গেশনন্দিনী, বিষবৃক্ষ [যেগুলো মনে হয় সোনার ফ্রেম এ বাধাই করে রাখি], যা আগে কখনোই ভাবাই যেত না।

সব মিলিয়ে, এটি কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়—এটি মানব ইতিহাসের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে, যেখানে মানুষ তার জৈবিক সীমাবদ্ধতাগুলো অতিক্রম করে Amazing সব power ও knowledge অর্জন করবে।

একটি সংক্ষিপ্ত ভ্রমণ: আজ থেকে পঞ্চাশ বছর পর

আচ্ছা যদি একবার চোখ বন্ধ করে আজ থেকে পঞ্চাশ বছর পরের পৃথিবী কল্পনা করি, সেই পৃথিবীতে আমাদের দৈনন্দিন জীবন কেমন হবে, যখন মানুষের শরীর ও মন আধুনিক প্রযুক্তির সাথে একীভূত হয়ে যাবে?

সেই সময় হয়তো শুধু মনের শক্তি দিয়েই গাড়ি বা ড্রোন নিয়ন্ত্রণ হবে। আপনার বন্ধুর সাথে যোগাযোগের জন্য ফোন বা মেসেজের প্রয়োজন হবে না just আপনি Telepathy এর মতো সরাসরি মস্তিষ্কের মাধ্যমে চিন্তাভাবনা আদান-প্রদান করতে পারবেন। বিনোদনের ক্ষেত্রে, আমরা Virtual Reality-এর মধ্যে এমনভাবে ডুবে যাব যে বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করাই আসলে কঠিন হয়ে উঠবে।

reading-book-mayabotiScience

শিক্ষার ক্ষেত্রে আসবে বৈপ্লবিক পরিবর্তন। একজন শিক্ষার্থী বই পড়ার পরিবর্তে তাদের মস্তিষ্কে সরাসরি একটি ভাষা বা বিজ্ঞানের জটিল সূত্র Download করে নিতে পারবে! শুনতে অবাস্তব লাগলেও, এই সব কিছুই বাস্তব হতে পারে Brain-Machine Interface প্রযুক্তির মাধ্যমে। এই Technology মানব সভ্যতাকে উন্নতির পরবর্তী স্তরে নিয়ে নিয়ে যাবে।

ইতিহাসের পাতা: কিভাবে শুরু হলো এই যাত্রা

প্রথম ধারণা ও স্বপ্নদর্শী মানুষ

প্রাচীন কাল থেকে বিজ্ঞানের স্বপ্ন

সেই সুদূর অতীত থেকেই মানুষের এক মৌলিক স্বপ্ন—শরীরের স্বাভাবিক ক্ষমতাকে ছাপিয়ে যাওয়া। এই চিরায়ত আকাঙ্ক্ষাই মানবসভ্যতাকে প্রযুক্তির সাথে এমনভাবে একীভূত হতে উৎসাহিত করেছে, যার চূড়ান্ত লক্ষ্য হলো শারীরিক সীমাবদ্ধতাগুলো ভেঙে দেওয়া।

যন্ত্রের সাথে মানুষের এই মেলবন্ধনের শুরুটা কিন্তু নতুন নয়। এর প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় প্রাচীন মিশরীয় এবং গ্রিক সভ্যতায়ও। সেই সময়ে মানুষ ভাঙা হাড় বা কাটা অঙ্গের বিকল্প হিসেবে কাঠ ও চামড়ার তৈরি যে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করত, তা ছিল যন্ত্র ও মানুষের প্রাথমিক সংমিশ্রণের উদাহরণ।

তবে মানুষের সাথে যন্ত্রের সত্যিকারের বৈপ্লবিক সংযোগের ধারণাটি আসে গত শতকের মাঝামাঝি সময়ে। বিজ্ঞানীরা তখন একটি যুগান্তকারী ভাবনা নিয়ে কাজ শুরু করেন যার নাম হচ্ছে Brain Machine Interface(BMI). তাদের প্রশ্ন ছিল: কেন কোনো যন্ত্রকে হাত বা সুইচ দিয়ে নিয়ন্ত্রণ করা হবে? তার চেয়ে বরং, সরাসরি মস্তিষ্কের চিন্তা বা স্নায়ু সংকেতের মাধ্যমে যন্ত্রকে আদেশ দেওয়া সম্ভব নয় কি? এই ধারণাটিই মানুষের মন ও যান্ত্রিক শক্তির মধ্যে সরাসরি সংযোগের রাস্তা খুলে দিয়েছে।

প্রথম পরীক্ষা-নিরীক্ষা ও বৈজ্ঞানিকদের অবদান

মানুষের মস্তিষ্ক এবং যন্ত্রের মধ্যে সংযোগ স্থাপনের এই আধুনিক যাত্রাপথ কিন্তু শুরু হয়েছিল বহু বছর আগে। এর প্রথম গুরুত্বপূর্ণ ধাপটি ছিল মস্তিষ্কের ভাষা decipher করা।

Hans-Berger-MindReading

সালটা ছিল ১৯২০। জার্মান বিজ্ঞানী Hans Berger একটি যুগান্তকারী কাজ করলেন—তিনি আবিষ্কার করলেন ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি বা EEG মেশিন। এই যন্ত্রটি এমন এক প্রযুক্তি, যেটি মাথার চামড়ার উপর দিয়ে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই মস্তিষ্কের ভেতরের বৈদ্যুতিক তরঙ্গ বা চিন্তার সংকেত record করতে পারে। এটি ছিল এক বিশাল অগ্রগতি, যা বিজ্ঞানীদের মস্তিষ্কের কার্যকলাপ বাইরে থেকে দেখার সুযোগ করে দিল।

EEG আবিষ্কারের প্রায় ৫০ বছর পর, ১৯৭০-এর দশকে বিজ্ঞানীরা আরও এক ধাপ এগিয়ে গেলেন। তারা বানরদের মস্তিষ্কে সরাসরি খুব ছোট ইলেক্ট্রোড প্রতিস্থাপন করলেন। উদ্দেশ্য ছিল—প্রমাণ করা যে, মস্তিষ্ক থেকে নির্গত সংকেত ব্যবহার করে সরাসরি কোনো যন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায় কিনা। আর তারা সফল হলেন! এই পরীক্ষাগুলোই হাতে-কলমে দেখিয়ে দিল যে, কেবল চিন্তা করার মাধ্যমেই একটি যন্ত্রকে চালনা করা সম্ভব। আজকের দিনের অত্যাধুনিক BMI প্রযুক্তির শক্তিশালী ভিত্তি এই ঐতিহাসিক পরীক্ষা-নিরীক্ষাগুলোই তৈরি করে দিয়েছিল।

মস্তিষ্কের তরঙ্গ আবিষ্কার: এক মজার গল্প

মস্তিষ্কের তরঙ্গ বা Brain wave আবিষ্কারের পেছনের গল্পটি বলতে গেলে কিন্তু এটি খুব আকর্ষণীয় এবং খুবই সাধারণ। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারটি কোনো বিশাল ল্যাবে হয়নি, বরং শুরু হয়েছিল একটি অপ্রত্যাশিত পর্যবেক্ষণ থেকে।

সালটা ছিল গত শতকের শুরুর দিকে। জার্মান মনোরোগ বিশেষজ্ঞ Hans Berger তখন মানুষের মন ও মস্তিষ্ক নিয়ে গবেষণা করছিলেন। একদিন তিনি তার কৌতূহল মেটাতে একটি সহজ কাজ করলেন—নিজের ছেলের মাথায় অত্যন্ত সতর্কতার সঙ্গে কিছু বৈদ্যুতিক তার জড়ালেন এবং পরীক্ষা করতে শুরু করলেন।

হঠাৎ তিনি দেখতে পেলেন, একটি গ্রাফে কিছু একটা রেকর্ড হচ্ছে! তিনি বুঝতে পারলেন যে, মানব মস্তিষ্ক অনবরত অত্যন্ত দুর্বল কিন্তু নিয়মিত বৈদ্যুতিক সংকেত বা তরঙ্গ তৈরি করে চলেছে এবং এই সংকেতগুলোকে রেকর্ড করা সম্ভব। এই ছোট্ট পর্যবেক্ষণটিই ছিল EEG বা মস্তিষ্কের তরঙ্গ রেকর্ডিং প্রযুক্তির জন্মলগ্ন।

এই ঘটনাই কিন্তু প্রমাণ করে যে, বিজ্ঞান ও প্রযুক্তির সবচেয়ে বড় এবং যুগান্তকারী আবিষ্কারগুলোও অনেক সময় একটি সহজ ও সাধারণ পর্যবেক্ষণ থেকেই শুরু হতে পারে। এটিই ছিল মস্তিষ্কের গভীর রহস্য উন্মোচনের প্রথম পদক্ষেপ।

সময়ের সাথে সাথে উন্নতি

কম্পিউটার আসার পর বিপ্লব: মস্তিষ্ককে বোঝার নতুন দিগন্ত

BMI গবেষণার জগতে সত্যিকারের বিস্ফোরণ ঘটল যখন কম্পিউটার প্রযুক্তির দ্রুত উন্নতি হলো। ব্যাপারটা অনেকটা এমন—যেন হঠাৎ করে বিজ্ঞানীরা একটি সুপার-টুল হাতে পেয়ে গেলেন!

বিশেষ করে ১৯৯০-এর দশকে যখন শক্তিশালী কম্পিউটার এবং উন্নত সফটওয়্যার সহজলভ্য হলো, তখন সব হিসাব পাল্টে গেল। মানুষের মস্তিষ্ক থেকে আসা জটিল বৈদ্যুতিক সংকেতগুলো আগে যা ছিল এক দুর্বোধ্য রহস্য, তা এখন বিজ্ঞানীরা বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে সক্ষম হলেন।

গবেষকরা এমন সব চমৎকার Algorithms তৈরি করলেন, যা মস্তিষ্কের সংকেতকে শুধু চিনতেই পারে না, বরং সেই সংকেতগুলোর অর্থও নির্ভুলভাবে ব্যাখ্যা করতে পারে।

১. ফিচার এক্সট্রাকশন (CSP)

এটি মস্তিষ্কের নয়েজ সরিয়ে Motor Imagery-এর সাথে সম্পর্কিত সংকেতগুলোকে আলাদা করে। এটি সংকেতকে স্পষ্ট ও ব্যাখ্যার উপযোগী করে তোলে।

২. ক্লাসিফিকেশন (Deep Learning)

CNN বা LSTM ব্যবহার করে জটিল মস্তিষ্কের প্যাটার্নগুলো শিখে নেওয়া হয় এবং একে "বাম," "ডান," বা "থামুন" - এই ধরনের নির্দেশে শ্রেণীবদ্ধ করা হয়।

৩. নিয়ন্ত্রণ (Regression)

কৃত্রিম অঙ্গের মসৃণ ও ক্রমাগত চলনের জন্য এই অ্যালগরিদমটি ব্যবহৃত হয়। এটি মস্তিষ্কের সংকেতকে একটি নির্দিষ্ট গতি বা কোণে রূপান্তরিত করে।

এর ফলে BMI গবেষণার গতি এক লাফে কয়েক গুণ বেড়ে গেল—মানুষের চিন্তা দিয়ে সরাসরি যন্ত্র নিয়ন্ত্রণের স্বপ্নটি তখন আর কেবল বিজ্ঞান কল্পকাহিনী রইল না, বরং বাস্তবে পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলল।

গুরুত্বপূর্ণ মাইলফলক: পরীক্ষাগার থেকে দৈনন্দিন জীবন

BMI গবেষণার ইতিহাসে ২০০৪ সালটি ছিল একটি বিশাল মোড়। এই বছরেই বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে, এই স্বপ্নীল প্রযুক্তি শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনী বা গবেষণাগারের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বাস্তব জীবনে মানুষের জীবন বদলে দিতে পারে!

ঐতিহাসিক এই কাজটি করেছিলেন গবেষক Matt Nagle এর নেতৃত্বে একটি দল। তারা প্রথমবারের মতো এক পক্ষাঘাতগ্রস্ত (Paralyzed) মানুষের মস্তিষ্কে একটি বিশেষ Implant স্থাপন করেন।

এর ফলাফল ছিল অবিশ্বাস্য! সেই রোগীটি শুধু তার চিন্তা বা ভাবনাকে কাজে লাগিয়ে একটি কম্পিউটার cursor নাড়াতে সক্ষম হন। শুধু তাই নয়, তিনি এই চিন্তাশক্তির মাধ্যমেই Email লিখতে শুরু করেন। এই সফলতা বিশ্বকে দেখিয়ে দেয় যে, মস্তিষ্কের সংকেতকে Decode করার মাধ্যমে মানুষ তার শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। এটি ছিল পরীক্ষাগারের সাফল্যকে বাস্তব জগতে মানুষের উপকারে ব্যবহার করার প্রথম শক্তিশালী পদক্ষেপ।

বড় বড় আবিষ্কার ও তাদের স্বপ্নদ্রষ্টা

BMI-এর এই অবিশ্বাস্য পথচলা সম্ভব হয়েছে কিছু অদম্য বিজ্ঞানী এবং তাদের যুগান্তকারী উদ্ভাবনের জন্য। এই বিজ্ঞানীরা দেখিয়েছেন যে, মানুষের চিন্তা কতদূর পর্যন্ত যন্ত্রকে চালনা করতে পারে।

Miguel-Nicolelis

এর মধ্যে অন্যতম হলেন Dr. Miguel Nicolelis, যিনি Duke University তে তার গবেষণা চালিয়ে প্রমাণ করেছেন যে, আমরা শুধু একটি রোবটিক হাত নয়—বরং পুরো একটি Robotic Body Suit বা এক্সোস্কেলেটনকেও মস্তিষ্কের সংকেত দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি! এটি প্রমাণ করে যে, পক্ষাঘাতগ্রস্ত মানুষ আবারও নিজেদের পায়ে দাঁড়াতে এবং হাঁটতে সক্ষম হতে পারে।

অন্যদিকে, Brown University এর বিজ্ঞানীরা তৈরি করেছেন BrainGate নামে একটি অসাধারণ সিস্টেম। এটি বিশেষভাবে তৈরি করা হয়েছে Paralyzed রোগীদের জন্য। BrainGate ব্যবহার করে রোগীরা শুধু মনের জোরেই কম্পিউটার Cursor নাড়াতে, টাইপ করতে, বা হুইলচেয়ার নিয়ন্ত্রণ করতে পারেন। এই আবিষ্কারগুলো প্রমাণ করে যে, মানুষের মস্তিষ্ক এবং যন্ত্রের সংমিশ্রণ ঘটিয়ে আমরা শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার কাছাকাছি চলে এসেছি।

বর্তমান অবস্থা: আমরা আসলে কোথায় আছি?

আজকের দিনের সফল প্রযুক্তি: মস্তিষ্কের সাথে সংযোগের নতুন উপায়

আজকের দিনে BMI প্রযুক্তি কেবল বিজ্ঞান কল্পকাহিনী নয়, এটি বাস্তব। মস্তিষ্কের সংকেত রেকর্ড এবং ব্যাখ্যা করার ক্ষমতা এখন এক নতুন শিখরে পৌঁছেছে।

বিপ্লব আনছে এমন একটি কোম্পানি হলো Neuralink। তারা একটি ছোট্ট ১ টাকার কয়েনের চেয়েও ছোট ডিভাইস তৈরি করেছেন, যা সফলভাবে মস্তিষ্কের ভেতরে স্থাপন করা যায়। এই অত্যাধুনিক ডিভাইসটি হাজার হাজার খুব সূক্ষ্ম থ্রেডের মাধ্যমে সরাসরি মস্তিষ্কের নিউরন থেকে সংকেত সংগ্রহ করে। এর লক্ষ্য হলো স্মৃতিশক্তি পুনরুদ্ধার করা, গুরুতর স্নায়বিক রোগ নিরাময় করা এবং প্যারালাইজড রোগীদের যন্ত্র নিয়ন্ত্রণে সাহায্য করা।

তবে সবাই যে শুধু সার্জারির পথেই হাঁটছে তা কিন্তু নয়। Synchron এবং Kernel-এর মতো অন্যান্য কোম্পানিগুলো একটি ভিন্ন, আরও সহজ পদ্ধতির ওপর জোর দিচ্ছে— যেটি হলো Non-Invasive প্রযুক্তি। এর অর্থ হলো, কোনো ধরনের অস্ত্রোপচার বা সার্জারি ছাড়াই মাথার বাইরে থেকে বিশেষ সেন্সর বা হেডসেট ব্যবহার করে মস্তিষ্কের সংকেতগুলো পড়া সম্ভব। এই প্রযুক্তিগুলো গবেষণাকে আরও সহজলভ্য করে তুলছে এবং Cyborg হওয়ার প্রক্রিয়াটিকে আরও নিরাপদ ও সাধারণ মানুষের জন্য সহজ করে তুলছে।

গবেষণার বিশ্ব মানচিত্র: Cyborg প্রযুক্তির কেন্দ্রস্থল 🌍

Cyborg বা BMI প্রযুক্তি এখন আর কেবল একটি বিচ্ছিন্ন গবেষণা নয়; এটি এখন বিশ্বব্যাপী একটি বিশাল উদ্যোগ। বিশ্বের নানা প্রান্তে অবস্থিত বহু নামকরা বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র এই যুগান্তকারী ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে।

যুক্তরাষ্ট্রের কথাই ধরুন, সেখানে DARPA (Defense Advanced Research Projects Agency) এর মতো সংস্থাগুলো এই প্রযুক্তির সামরিক প্রয়োগ নিয়ে গভীরভাবে গবেষণা করছে। তাদের লক্ষ্য—সৈন্যদের কর্মদক্ষতা এবং শারীরিক ক্ষমতাকে প্রযুক্তির মাধ্যমে কয়েক গুণ বাড়িয়ে তোলা।

ইউরোপে আবার মনোযোগ দেওয়া হচ্ছে মস্তিষ্কের গঠন বোঝার দিকে। যেমন, Human Brain Project (HBP)-এর মতো বিশাল উদ্যোগগুলো মানুষের মস্তিষ্কের কার্যাবলী এবং জটিলতাগুলো গভীরভাবে বোঝার চেষ্টা করছে। ঠিক তেমনি, জাপানের স্বনামধন্য RIKEN Brain Science Instituteও কিন্তু মস্তিষ্কের রহস্য উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করছে।

এই আন্তর্জাতিক গবেষণার জোয়ারে এখন আমার বাংলাদেশও পিছিয়ে নেই। দেশের কিছু বিশ্ববিদ্যালয়েও এই অত্যাধুনিক প্রযুক্তির প্রাথমিক গবেষণা শুরু হয়েছে, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমাদের মধ্যে অনেকেই হয়তো জানিনা যে, Dhaka Universityতে কিন্তু Genetic Engineering and Biotechnology department রয়েছে, যদিও প্রতি বছর ৪০ জন করে ভর্তি হবার সুযোগ পায়।

গবেষণাগার থেকে সাধারণ মানুষের হাতে প্রযুক্তি

একসময় Brain-Machine Interface (BMI)-এর আলোচনা শুধু বিজ্ঞানীদের গবেষণাগার এর চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু সেই দিন এখন দ্রুত বদলাচ্ছে! এই অত্যাধুনিক প্রযুক্তিটি এখন ধীরে ধীরে সাধারণ মানুষের জীবনযাত্রার অংশ হতে শুরু করেছে।

ইতিমধ্যেই, বেশ কিছু কোম্পানি এই প্রযুক্তিকে সহজলভ্য করে তুলেছে। যেমন, Muse Headband নামে একটি ডিভাইস বাজারে এসেছে, যা brain waves ট্র্যাক করে এবং ব্যবহারকারীকে আরও ভালোভাবে meditation করতে সাহায্য করে।

যদিও এই ডিভাইসগুলো এখনও প্রাথমিক ধাপে রয়েছে, তবে এটি একটি স্পষ্ট ইঙ্গিত দেয়: ভবিষ্যতে আমরা আরও অনেক advanced এবং সাশ্রয়ী BMI ডিভাইস দেখতে পাবো।

মস্তিষ্কের রহস্য ভেদ: কিভাবে কাজ করে এই প্রযুক্তি

মস্তিষ্কের সংকেত বুঝতে শেখা

নিউরনের জাদুকরি কথোপকথন: আমাদের মস্তিষ্কের কাজ করার পদ্ধতি

আমাদের মস্তিষ্ক আসলে ঠিক কীভাবে কাজ করে? যদি একটু সহজ করে এভাবে ভাবি যে এটি হলো প্রায় ৮৬ বিলিয়ন (৮৬,০০০ কোটি) ছোট ছোট বিশেষ কোষের এক বিশাল বিদ্যুৎ-চালিত নেটওয়ার্ক—এই কোষগুলোর নাম হলো Neurons। প্রতিটি নিউরন একটি ছোট বিদ্যুতের তারের মতো কাজ করে।

এই নিউরনগুলো একে অপরের সাথে অতি দ্রুত যোগাযোগ করে। কিন্তু তাদের ভাষাটা আমাদের ভাষার মতো শব্দ নয়; এটি হলো অতি ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত এবং রাসায়নিক পদার্থের মিশ্রণ। এই সংকেতগুলো এতটাই দ্রুত যে আলোর গতিতে তথ্য আদান-প্রদান করতে পারে। এই পুরো প্রক্রিয়াটিই আমাদের চিন্তা, অনুভূতি এবং কাজ করার ক্ষমতা দেয়।

আচ্ছা ধরা যাক, আপনি আপনার হাত নাড়ানোর কথা ভাবছেন। যেই মুহূর্তে আপনার মস্তিষ্কের মধ্যে এই "নাড়ানোর" চিন্তাটি তৈরি হয়, সঙ্গে সঙ্গে আপনার মস্তিষ্কের Motor Cortex নামক নির্দিষ্ট অংশে থাকা হাজার হাজার নিউরন যেন জেগে ওঠে। তারা একসঙ্গে সক্রিয় হয়ে ওঠে এবং এক ধরণের Electrical Storm তৈরি করে।

Brain-Machine Interface প্রযুক্তি ঠিক এই বিদ্যুৎ-ঝড়টিকেই শোনার চেষ্টা করে। অনেকটা যেমন রেডিও ফ্রিকোয়েন্সি ধরে, তেমনি এই প্রযুক্তি অত্যন্ত সংবেদনশীল সেন্সর ব্যবহার করে নিউরনের এই বিশেষ বৈদ্যুতিক প্যাটার্ন শনাক্ত করে। একবার এই প্যাটার্নটি ধরা পড়লে, কম্পিউটার বুঝে নেয় যে আপনার মন ঠিক কী করতে চাইছে—তা হাত নাড়ানো হোক বা অন্য কোনো যন্ত্র নিয়ন্ত্রণ করা হোক।

Electrical সংকেত থেকে Digital ভাষা: মস্তিষ্কের বার্তা Decode করা

আমাদের মস্তিষ্ক হলো প্রচন্ড পরিমানে জটিল ও ভয়াবহ রকমের শক্তিশালী, এটিকে আমরা সহজ বাংলায় বলতে পারি একটি বিশাল বিদ্যুৎকেন্দ্র। আমরা যখন কোনো কিছু চিন্তা করি বা কোনো কাজ করার ইচ্ছা পোষণ করি, তখন কোটি কোটি নিউরন (কোষ) অত্যন্ত দুর্বল Electrical Signals তৈরি করে। এই সংকেতগুলো এতটাই সূক্ষ্ম হয়ে থাকে যে, তা সরাসরি ব্যবহার করা প্রায় অসম্ভব।

এখানেই BMI ডিভাইসটির কাজ শুরু হয়। প্রথম ধাপে, এই ডিভাইসটি বিশেষ সেন্সর বা ইলেক্ট্রোড ব্যবহার করে ওই মস্তিষ্কের দুর্বল সংকেতগুলো সংগ্রহ করে। সংকেতগুলো সহজে বিশ্লেষণের জন্য, একটি বিশেষ ইলেকট্রনিক অংশ যাকে আমরা অ্যামপ্লিফায়ার বলতে পারি। সেগুলোকে এমপ্লিফায়েড করে অনেক গুণ শক্তিশালী করে তোলে।

সংকেত শক্তিশালী হওয়ার পর শুরু হয় আসল ম্যাজিক। এই Data গুলো একটি শক্তিশালী কম্পিউটারে পাঠানো হয়। সেখানে বিশেষ ধরনের Algorithm (যেমনটা আমরা আগে উল্লেখ করেছি: LDA, SVM, বা Deep Learning) ব্যবহার করা হয়। এই অ্যালগরিদমগুলোর কাজ হলো গোয়েন্দার মতো:

তারা বোঝার চেষ্টা করে যে, সংকেতের কোন Pattern টি ডান হাত নাড়ানোর চিন্তার সঙ্গে মিলছ
কোন Patternটি পা সরানোর ইচ্ছাকে নির্দেশ করছে
আবার কোনটি হয়তো কেবল কোনো একটি শব্দ উচ্চারণ করার সংকেত

একবার যখন অ্যালগরিদম এই প্যাটার্নগুলো নির্ভুলভাবে শনাক্ত করতে পারে, তখন শেষ ধাপে মস্তিষ্কের সেই Electrical সংকেতটিকে একটি পরিষ্কার Digital Command এ রূপান্তর করা হয়। এই Digital Commandটি হলো অনেকটা কম্পিউটারের ভাষার মতো যেমন: 'Move_Arm_Left' বা 'Close_Grip'। এই কমান্ডটি সরাসরি কোনো কৃত্রিম হাত, অথবা একটি কম্পিউটার Cursor বা একটি রোবটকে নির্দেশ দেয় যে এরপর কী করতে হবে। এভাবেই BMI মস্তিষ্কের ভাষাকে যন্ত্রের বোধগম্য ভাষায় অনুবাদ করে, যা মানুষের পক্ষে সরাসরি নিয়ন্ত্রণ প্রায় অসম্ভব।

সফটওয়্যার ও অ্যালগরিদমের মূল ভূমিকা: আপনার চিন্তা কীভাবে যন্ত্রের ভাষা হয়

BMI এর পুরো সিস্টেমের প্রাণকেন্দ্র হলো এর Software এবং Algorithm। একটি গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলতে পারে না, তেমনই BMI প্রযুক্তি, মানুষের মস্তিষ্ককে এই দুটি মাধ্যম ছাড়া বুঝতে পারে না ।

পুরো প্রক্রিয়াটি বোঝার জন্য আমরা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করি, যার নাম হলো Machine Learning। সহজ কথায়, এর মানে হলো কম্পিউটারকে কোনো কাজ না শিখিয়ে বরং Data দেখিয়ে শেখানোর একটি পদ্ধতি। এটি ঠিক একজন ছোট বাচ্চার শেখার প্রক্রিয়ার মতো।

প্রথম ধাপে, বিজ্ঞানীরা ব্যবহারকারীকে একটি বিশেষ কাজ করতে বলেন। যেমন, আপনাকে হয়তো মনে মনে বাম দিকে যাও চিন্তা করতে বলা হলো, কিন্তু বাস্তবে আপনার হাত নাড়াতে বারণ করা হলো। যখন আপনি এই চিন্তাটি করেন, আপনার মস্তিষ্কের নির্দিষ্ট অংশ থেকে একটি Electrical Signal তৈরি হয়, যা সেন্সরগুলো ধরে ফেলে। কম্পিউটার এই সংকেতটিকে তার মেমোরিতে বামের নির্দেশ হিসেবে রেকর্ড করে রাখে। এই প্রক্রিয়াটি বারবার করানো হয়—হাজার হাজারবার!—যাতে কম্পিউটার প্রচুর পরিমাণে Data সংগ্রহ করতে পারে।
দ্বিতীয় ধাপে অ্যালগরিদম নামক বুদ্ধিমান জিনিসটি আসল কাজ করে। এটি সংগ্রহ করা ডেটার মধ্যে লুকানো Pattern খুঁজে বের করে। এটি বিশ্লেষণ করে দেখে:
  • বাম দিকে যাও ভাবলে সংকেতটি দেখতে কেমন হয়?
    (যেমন, হয়তো এটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ তৈরি করে।)
  • ডান দিকে যাও ভাবলে সংকেতটি তার থেকে কীভাবে আলাদা দেখায়?
অ্যালগরিদমটি তখন একটি নিয়ম তৈরি করে: "যদি আমি এই নির্দিষ্ট ধরনের তরঙ্গ দেখতে পাই, তবে তার অর্থ হলো ব্যবহারকারী বাম দিকে যেতে চাইছে।"
তৃতীয় ধাপে যখন কম্পিউটারটি যথেষ্ট পরিমাণে শিখে যায়, তখন এটি পরীক্ষা করার জন্য প্রস্তুত হয়। যখন ব্যবহারকারী নতুন করে ডান দিকে যাও চিন্তা করবে, কম্পিউটার তৎক্ষণাৎ সংকেতটি শনাক্ত করবে এবং তার শেখা নিয়মের মাধ্যমে একটি সঠিক কমান্ডে যেমন, হুইলচেয়ারটিকে ডান দিকে ঘোরানোর নির্দেশ আর্যকর করবে । এভাবেই মস্তিষ্কের ভাবনা খুব দ্রুত একটি যন্ত্রের কাজে পরিণত হয়।

Real-Time Response ম্যাজিক: যখন ভাববেন, তখনই ঘটবে!

BMI-এর গোটা সফলতা বা ব্যর্থতা নির্ভর করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর—তা হলো Real-Time Response.

বিষয়টি এমন হওয়া চাই, যেন মানুষের চিন্তা এবং যন্ত্রের প্রতিক্রিয়া একই সময়ে ঘটছে। যখন একজন ব্যবহারকারী মনে মনে কোনো কাজ করার ইচ্ছা তৈরি করছেন, ঠিক সেই মুহূর্তেই যেন কম্পিউটার এবং যন্ত্রটি সেই সংকেতটি ধরে ফেলে এবং কাজ শুরু করে দেয়। এতে যদি এক সেকেন্ডের ভগ্নাংশ পরিমাণও দেরি হয়, তবে পুরো ব্যবস্থাটির কার্যকারিতা নষ্ট হয়ে যায়।

Latency কেন এত ক্ষতিকারক? ধরা যাক, একজন ব্যক্তি মস্তিষ্ক নিয়ন্ত্রিত একটি হুইলচেয়ার চালাচ্ছেন। হঠাৎ তার সামনে একটি বড় বাধা চলে এলো। তিনি দ্রুত চিন্তা করলেন, ডান দিকে ঘোরো, যদি এই চিন্তাটি যন্ত্রে পৌঁছাতে এবং হুইলচেয়ারটিকে ঘোরাতে মাত্র ৫০০ মিলিসেকেন্ড (অর্ধেক সেকেন্ড) দেরি হয়, তবে ওই অল্প সময়ের মধ্যেই হুইলচেয়ারটি সরাসরি বাধার সাথে ধাক্কা খেতে পারে—ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা।

ঠিক এই কারণেই বিজ্ঞানীরা দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, যাতে এমন সুপার-ফাস্ট প্রসেসিং চিপ এবং অ্যালগরিদম তৈরি করা যায়, যা মস্তিষ্কের জটিল সংকেতগুলোকে প্রায় আলোর গতিতে বুঝতে এবং সেগুলোর ওপর ভিত্তি করে যন্ত্রকে নির্ভুল নির্দেশ দিতে পারে। সংক্ষেপে, BMI তখনই কার্যকর, যখন মানুষের চিন্তা এবং যন্ত্রের প্রতিক্রিয়া একটি মসৃণ, বিলম্বহীন এবং একীভূত (Seamless) অভিজ্ঞতার সৃষ্টি করে।

চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা: অন্ধকার দিক আলোতে আনা

প্রযুক্তিগত সমস্যা

সংকেতের শুদ্ধতা ও নির্ভুলতা

মস্তিষ্কের সংকেতকে সঠিকভাবে বুঝে যন্ত্রকে নির্দেশ দেওয়াটা একটা কঠিন ধাঁধার মতো। কারণ, আমাদের চিন্তা-ভাবনার জগতটা খুবই জটিল এবং মস্তিষ্ক থেকে আসা বৈদ্যুতিক সংকেতগুলোও প্রচণ্ড Noisy হয়।

এই 'শব্দ' বা গোলমালের কারণে প্রায়শই এমন পরিস্থিতি তৈরি হয়: আপনি হয়তো আপনার কৃত্রিম অঙ্গটিকে হাঁটা শুরু করো বলে সংকেত পাঠালেন, কিন্তু যন্ত্রটি সেই গোলমালের মধ্যে সংকেতটিকে ভুল বুঝে ফেলল এবং আপনাকে বসে পড়োর কমান্ড দিয়ে দিল। অর্থাৎ, আপনার উদ্দেশ্য এবং যন্ত্রের কাজের মধ্যে একটি ভুল বোঝাবুঝি তৈরি হলো।

এই সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। তাঁরা এমন উন্নত ফিল্টারিং সিস্টেম তৈরি করছেন, যা একটি Soundproof হেডফোনের মতো কাজ করবে। এই সিস্টেমটি মস্তিষ্কের লক্ষ লক্ষ সংকেতের মধ্য থেকে শুধুমাত্র প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ সিগন্যালটিকেই বেছে নেবে, এবং সমস্ত অবাঞ্ছিত শব্দকে সরিয়ে দেবে। এর ফলে আমাদের চিন্তা প্রায় ভুল ছাড়াই যান্ত্রিক কাজে পরিণত হবে।

যন্ত্রের সীমাবদ্ধ ক্ষমতা: মস্তিষ্ককে দেখার 'ছোট্ট জানালা'

বর্তমানে আমরা যে BMI ডিভাইসগুলো ব্যবহার করছি, সেগুলোর একটা প্রধান সীমাবদ্ধতা হলো—এগুলো আমাদের বিশাল মস্তিষ্ক থেকে খুব সীমিত তথ্য নিতে পারে।

একটু যদি এভাবে ভেবে দেখি যে, আমাদের মস্তিষ্কে রয়েছে কোটি কোটি Neurons, যা সেকেন্ডে সেকেন্ডে বৈদ্যুতিক সংকেত তৈরি করে। এই নিউরনগুলোই হলো আমাদের চিন্তা, অনুভূতি এবং কাজের নির্দেশ তৈরির কারখানা। কিন্তু এখনকার প্রযুক্তি এই কোটি কোটি নিউরনের মধ্যে থেকে মাত্র কয়েক হাজার নিউরনের সংকেত রেকর্ড করতে পারে।

এটা অনেকটা এমন—আমরা একটা বিশাল সুন্দর বাগান দেখতে চাইছি, কিন্তু আমাদের হাতে একটি ছোট জানালার ছিদ্র ছাড়া আর কিছুই নেই। সেই ছোট ছিদ্র দিয়ে হয়তো বাগানের সামান্য একটা অংশ দেখতে পাচ্ছি, কিন্তু পুরো বাগানের সৌন্দর্য বা কাঠামো আমাদের চোখেই পড়ছে না।

বিজ্ঞানীরা জানেন যে BMI কে truly কার্যকর করতে হলে, এই ছোট্ট জানালা-কে অনেক বড় করতে হবে। অর্থাৎ, আমাদের আরও বেশি সংখ্যক নিউরনের সঙ্গে নির্ভরযোগ্যভাবে সংযোগ স্থাপন করতে হবে। তাহলেই যন্ত্রটি মস্তিষ্কের পুরো ছবিটা বুঝতে পারবে এবং মানুষের ইচ্ছাকে নির্ভুলভাবে যান্ত্রিক কাজে রূপান্তর করতে পারবে। এই সংযোগের সংখ্যা বৃদ্ধি করাই এখনকার গবেষণার একটি অন্যতম প্রধান লক্ষ্য।

দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ: ডিভাইসের আয়ু এবং শরীরের প্রতিরোধ

BMI বা নিউরাল ইমপ্ল্যান্ট প্রযুক্তি যে সফলতা পেয়েছে, তা সত্যিই অসাধারণ। কিন্তু যখন এই ডিভাইসগুলো দীর্ঘ সময়ের জন্য মস্তিষ্কের ভেতরে রেখে দেওয়ার কথা আসে, তখন কিছু গুরুতর সমস্যা দেখা দেয়।

১. ডিভাইসের কার্যকারিতা কমে যাওয়া

সময় যত গড়ায়, মস্তিষ্কের ভেতরে স্থাপন করা ইলেকট্রোড বা সেন্সরগুলো ধীরে ধীরে তাদের কার্যকারিতা হারাতে শুরু করে। এটি অনেকটা ব্যাটারি শেষ হয়ে যাওয়ার মতো বা একটি তার ধীরে ধীরে ক্ষয় হয়ে যাওয়ার মতো। এর প্রধান কারণ হলো, ডিভাইসের চারপাশে মস্তিষ্কের কোষের পরিবর্তন ঘটে। ফলে ডিভাইসটি সঠিকভাবে সংকেত সংগ্রহ করতে পারে না।

২. মস্তিষ্কের টিস্যুর প্রতিক্রিয়া (Tissue Response)

মস্তিষ্ক খুবই সংবেদনশীল একটি অঙ্গ। যখন একটি Implant বস্তু এর ভেতরে প্রবেশ করানো হয়, তখন মস্তিষ্কের টিস্যু এটিকে ভালো চোখে দেখে না। তারা ইমপ্ল্যান্টের চারদিকে এক ধরনের 'ক্ষতচিহ্ন' বা Scar Tissue তৈরি করতে শুরু করে। এটি একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্রক্রিয়া। এই Scar Tissue যখন ডিভাইসের ওপর জমতে থাকে, তখন সংকেত সংগ্রহ করার পথে একটি বাধা তৈরি করে, ফলে ডিভাইসের কার্যকারিতা আরও কমে যায়।

৩. Immune সিস্টেমের প্রত্যাখ্যান

আমাদের শরীরের Immune System বা রোগ প্রতিরোধ ব্যবস্থা যেকোনো বস্তুকে তার Enemy হিসেবে ধরে বিবেচনা করে। এটি ইমপ্ল্যান্টকেও একইভাবে আক্রমণ করার চেষ্টা করে। এই কারণে, সময়ের সাথে সাথে ইমপ্ল্যান্টের আশেপাশে প্রদাহ বা Inflammation দেখা দিতে পারে, যা ডিভাইসটিকে ক্ষতিগ্রস্ত করে এবং তার কার্যকারিতা দ্রুত কমিয়ে দেয়।

সমাধান: টেকসই প্রযুক্তির খোঁজ

এই সমস্যাগুলো সমাধানের জন্য বিজ্ঞানীরা এখন এমন Biocompatible Materials নিয়ে গবেষণা করছেন, যা শরীরের ভেতরে খুব সহজে মিশে যেতে পারে। যেমন Massachusetts Institute of Technology (MIT) বা University of Cambridge-এর মতো প্রতিষ্ঠানগুলো এমন নরম, নমনীয় এবং স্থিতিস্থাপক Polymer বা Carbon Nanotubes ভিত্তিক ইলেকট্রোড তৈরি করছে, যা মস্তিষ্কের নরম টিস্যুর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ হবে এবং শরীরের ইমিউন সিস্টেমকে শান্ত রাখতে সাহায্য করবে। এর প্রধান লক্ষ্য হলো এমন ডিভাইস তৈরি করা যা দশকের পর দশক ধরে মস্তিষ্কের ভেতরে flawlessly কাজ করতে পারে।

নৈতিক ও সামাজিক প্রশ্ন

গোপনীয়তা ও Data সুরক্ষা: আমাদের চিন্তার দুর্গ রক্ষা

BMI প্রযুক্তি আমাদের জন্য অবিশ্বাস্য সুবিধা নিয়ে আসছে ঠিকই, কিন্তু এর সঙ্গে উঠে এসেছে একটি অত্যন্ত সংবেদনশীল প্রশ্ন—আমাদের নিজেদের মনের গোপন চিন্তা ও ডেটা সুরক্ষা (Privacy and Data Security)।

মস্তিষ্ক: আমাদের সবচেয়ে গোপনীয় স্থান

BMI প্রযুক্তি সরাসরি আমাদের মস্তিষ্কের ভেতরের বৈদ্যুতিক তথ্য সংগ্রহ করে। এই তথ্য আমাদের ব্যক্তিগত চিন্তাভাবনা, সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া, এমনকি আমাদের আবেগ কেমন—তাও প্রকাশ করতে পারে। এটি আমাদের শরীরের সবচেয়ে গোপন জায়গা। যদি এই অতি সংবেদনশীল তথ্য কোনোভাবে BlackHat হ্যাকারদের হাতে চলে যায়, তবে তারা কেবল আমাদের চিন্তা পড়তেই পারবে না, বরং তাত্ত্বিকভাবে আমাদের আবেগ বা সিদ্ধান্তকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে পারে। এটি কিন্তু একটি ভয়াবহ সাইবার-বিপদ!

সমাধান: কঠোর নীতিমালা এবং নৈতিক দায়িত্ব

এই বিপদ এড়াতে, মস্তিষ্কের ডেটার সুরক্ষা নিশ্চিত করা আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শুধু শক্তিশালী Encryption বা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়; এর জন্য আসলে প্রয়োজন হলো কঠোর এবং স্পষ্ট নীতিমালা। Governments এবং Technology Companies যেমন Google, Meta বা Neuralink-এর মতো কোম্পানিগুলোকে এই Data কীভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করবে—সে বিষয়ে কঠোর আইন তৈরি করতে হবে। Harvard University কিংবা Oxford University-এর মতো প্রতিষ্ঠানগুলোর গবেষকরা এই প্রযুক্তির নৈতিক দিকগুলো (Ethics) নিয়ে কাজ করছেন, যাতে নিশ্চিত করা যায় যে BMI যেন আমাদের ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে না নেয়, বরং আরও সুরক্ষিত করে।

মানবতা ও পরিচয়ের সংকট: আমরা কি এখনও মানুষ?

Cyborg প্রযুক্তির অগ্রগতি যখন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গকে একের পর এক অত্যাধুনিক যন্ত্রাংশ দিয়ে প্রতিস্থাপন করছে, তখন একটি মৌলিক এবং কঠিন প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে: একজন মানুষের শরীরের বেশিরভাগ অংশ যদি যন্ত্র দিয়ে তৈরি হয়, তবুও কি আমরা তাকে 'মানুষ' বলেই গণ্য করব?

এটি এখন শুধু বিজ্ঞান নয়, এটি একটি নৈতিক এবং দার্শনিক বিতর্ক । আমাদের মানবতা ঠিক কোথায় বাস করে? এটি কি আমাদের রক্ত-মাংসের এই জৈবিক দেহের মধ্যে সীমাবদ্ধ? নাকি আমাদের মানবিকতা লুকিয়ে আছে আমাদের সেই চিন্তা, স্মৃতি, এবং অনুভূতির ভেতরে, যা কেবল আমাদের মস্তিষ্ক বা মন তৈরি করে?

BMI যখন সরাসরি আমাদের মস্তিষ্ককে যন্ত্রের সাথে সংযুক্ত করছে, তখন এই প্রশ্নগুলো আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। এই প্রযুক্তি আমাদের নিজেদের অস্তিত্বের সংজ্ঞা নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করছে। ভবিষ্যতে, যখন আপনার হাতের নিয়ন্ত্রণ যন্ত্রের হাতে থাকবে, তখন কে সিদ্ধান্ত নিচ্ছে—আপনি, নাকি সেই যন্ত্র? এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর আগামী দিনে আমাদের সামাজিক, আইনি এবং আত্ম-পরিচয়ের ধারণা বদলে দেবে।

বৈষম্যের নতুন রূপ: 'বায়োলজিক্যাল বৈষম্য'

Cyborg বা উন্নত মানব তৈরির এই প্রযুক্তি যত দ্রুত এগিয়ে চলেছে, তার সাথে সাথে একটি গুরুতর সামাজিক বিপদও লুকিয়ে আছে। সেই বিপদটি হলো Biological Inequality.

প্রাথমিকভাবে, BMI বা উন্নত কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গের মতো প্রযুক্তিগুলো হবে অত্যন্ত ব্যয়বহুল। স্বাভাবিকভাবেই, যাদের হাতে প্রচুর অর্থ আছে তারাই প্রথম এই সুবিধা পাবেন।

তারা হয়তো তাদের স্মৃতিশক্তি বাড়িয়ে নিতে পারবেন, শারীরিক ক্ষমতা উন্নত করতে পারবেন, কিংবা বার্ধক্যজনিত সমস্যাগুলো থেকে মুক্তি পাবেন। শুধু একটু কল্পনা করুনতো, একজন ধনী মানুষ প্রযুক্তির সাহায্যে একজন সুপার হিউম্যান হয়ে উঠছেন!

অন্যদিকে, সাধারণ মানুষেরা এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হবেন। এর ফলে সমাজে শুধু আর্থিক বৈষম্যই থাকবে না, বরং ধনী এবং দরিদ্রদের মধ্যে জৈবিক ক্ষমতা ও বুদ্ধিমত্তার ক্ষেত্রেও বিশাল পার্থক্য তৈরি হবে। যাদের টাকা থাকবে, তারা নিজেদের উন্নত করে অন্যদের চেয়ে আরও বেশি এগিয়ে যাবেন, আর যাদের টাকা পয়সা একটু কম, তারা প্রযুক্তির এই প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়বেন। এটি মানবজাতির জন্য এক নতুন ও গভীর সামাজিক সমস্যার জন্ম দিতে পারে। যা কখনোই কাম্য হতে পারে না ।

অমরত্বের সাধনা: যখন চেতনা হয় ডিজিটাল (Quest for Immortality)

Cyborg প্রযুক্তির সবচেয়ে বিতর্কিত অথচ সবচেয়ে কৌতূহলোদ্দীপক সম্ভাবনাটি হলো Immortality। এটি বিজ্ঞান কল্পকাহিনীর মতো শোনাতে পারে, কিন্তু কিছু প্রখ্যাত বিজ্ঞানী এটিকে বাস্তব করার স্বপ্ন দেখছেন।

Mind Uploading

এই তত্ত্বের মূল কথা হলো: ভবিষ্যতে এমন প্রযুক্তি তৈরি করা সম্ভব হবে, যা একজন মানুষের চেতনা (Consciousness)—অর্থাৎ, আপনার সব চিন্তা, স্মৃতি, ব্যক্তিত্ব এবং অভিজ্ঞতা—একেবারে নিখুঁতভাবে কপি করে আপনার জৈবিক শরীর (Biological Body) থেকে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করবে।

এর মানে হলো, আপনার প্রাকৃতিক শরীরটি যখন বার্ধক্যজনিত কারণে বা অন্য কোনো কারণে মারা যাবে, তখন আপনার 'আমি' সত্তাটি একটি অত্যন্ত শক্তিশালী কম্পিউটারের ভেতরে চিরকালের জন্য বেঁচে থাকবে। অনেকে একে 'ডিজিটাল অমরত্ব' বা 'ট্রান্সহিউম্যানিজম' বলে থাকেন।

সর্বশেষ বিতর্ক: এটি কি প্রকৃত জীবন?

এই ধারণাটি বিজ্ঞান এবং দর্শন জগতে এক বিশাল বিতর্ক সৃষ্টি করেছে। প্রশ্ন ওঠে: এই ডিজিটাল কপিটি কি সত্যিই সেই আসল মানুষটি, নাকি কেবল তার স্মৃতির একটি হুবহু প্রতিরূপ? এটি কি প্রকৃত অমরত্ব, নাকি শুধু একটি উন্নত Simulation ?

এই বিষয়ে কাজ করা অন্যতম পরিচিত নাম হলেন Ray Kurzweil, যিনি Google-এর একজন প্রাক্তন ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর। তিনি ভবিষ্যদ্বাণী করেছেন যে, এই 'মাইন্ড আপলোডিং' সম্ভবত এই শতাব্দীর মাঝামাঝি সময়ে সম্ভব হতে পারে। তবে, এই প্রযুক্তি নৈতিকভাবে এবং অস্তিত্বগতভাবে কতটা গ্রহণযোগ্য হবে, তার উত্তর কেউই জানে না। এটি এখনও মানবজাতির জন্য সবচেয়ে বড় এবং গভীরতম প্রশ্নগুলির মধ্যে একটি।

Reference site :

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)